প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ১ নভেম্বর, ২০২৬ : জেলার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর বিশেষ অভিযান চলাকালীন ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদক জব্দ করা হয়েছে।
রোববার, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা এবং মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় শাড়ি উদ্ধার করে। একইভাবে, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ভারতীয় বোরকা এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার আয়সার মোড় এলাকা থেকে ১০ পিস ভারতীয় ইয়াবাসহ সাব্বির নামের এক কিশোরকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামালের মোট বাজার মূল্য আনুমানিক দুই লাখ ৪২ হাজার টাকা।
আটককৃত কিশোর সাব্বির কলারোয়া উপজেলার পশ্চিমবাকসা গ্রামের মো. মাবুবারের ছেলে।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন