০৮:০৬ পি.এম
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ঢুকে আওয়ামী লীগ ও বিরোধী দলের সদস্যরা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি দাবি করেন, দেশের অর্থনীতিকে স্থবির করতে একটি পক্ষ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে।
এছাড়া, শ্রমিকদের আগামীকাল (সোমবার) থেকেই কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য।
রোববার (১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর নাওজোরে শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার
মুজিবুর রহমান বলেন, একটি পক্ষ দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। শ্রমিক নেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আশা করছি শ্রমিকরা আগামীকাল থেকেই কাজে ফিরবেন। যদি কেউ কাজে যোগ না দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভা শেষে শ্রমিক নেতারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। তারা শ্রমিকদের গুজবে কান না দিয়ে সরকারের গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বলেন, মজুরি বোর্ড আগেই গঠন করা উচিত ছিল। তবে এখন যেহেতু বোর্ড গঠন করা হয়েছে, তাই আজ হোক কিংবা কাল, বেতন বাড়বে।
আরও পড়ুন: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকরা সন্তুষ্ট না হন, তাহলে পরবর্তীতে আবার আলোচনা করা যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, শ্রমিকরা বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল থেকে কাজে যোগ দেবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন