ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি


টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

গাজীপুরের টঙ্গীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম ও মো. রবিনসহ বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

আরও পড়ুন: সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল: ১২ জনকে গ্রেপ্তার করলো এসএমপি পুলিশ

সমাবেশে সানজিদ আহমেদ মিঠুন বলেন, "২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তৎকালীন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন।" তিনি দাবি করেন, "ওই হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গাজীপুরের জনপ্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গ্রেপ্তার হন।"

মিঠুন আরও বলেন, "দীর্ঘদিনেও মামলাটির নিষ্পত্তি হয়নি।" তিনি উল্লেখ করেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন।" অবিলম্বে মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (০৬ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ভারতীয় ৭৮টি শাড়ী, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রী-পিস, সাড়ে ৪ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুসকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ২ কেজি কাজু বাদাম, ১১৩৯টি চকলেট, ২১টি খাদ্য সামগ্রী, ১২০টি মোবাইলের ডিসপ্লে এবং ১৩৩৬টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ২১ লাখ ৭৫ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।

কমান্ডিং অফিসার আরও উল্লেখ করেন, চোরাকারবারিদের আটক করার জন্য সীমান্তে বিজিবির টহল কার্যক্রমকে জোরদার করা হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার ফলে ৬ কোটি ১০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ জমা হয়েছে, এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই ধ্বংসস্তূপের মধ্যে বিপজ্জনক বর্জ্য এবং ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস অন্তর্ভুক্ত রয়েছে। ফলে উপত্যকাটিতে ভয়াবহ পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের শোষণ রোধে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনের পরিবেশ মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই সতর্কবার্তা প্রদান করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি ধ্বংসযজ্ঞের কারণে গাজায় ৬১ থেকে ৬৮ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ টন বিপজ্জনক বর্জ্য এবং অন্তত ৫০ হাজার টন অ্যাসবেস্টস রয়েছে।

অ্যাসবেস্টস একটি আঁশযুক্ত পদার্থ, যা ক্যানসার সৃষ্টি করতে সক্ষম। অতীতে এটি নির্মাণ ও ভবনের তাপ নিরোধক উপকরণ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হতো।

কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি হামলার ফলে গাজার ৮২ শতাংশ কৃষিজমি, জলপাই ও অন্যান্য ফলের ৯৭ শতাংশ গাছ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ৮৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য পানি গাজার রাস্তাঘাট ও জলাধারে প্রবাহিত হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। পাশাপাশি উপত্যকাটির বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাওয়ার পূর্বে মায়ের সঙ্গে কথা বলেন সেনাসদস্য তিতাস শেখ। বুধবার রাতে তিনি মায়ের সঙ্গে কথা বলেন। ওই সময় তিনি বলেছিলেন- ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা’। এটি ছিল তিতাসের মায়ের সঙ্গে শেষ কথোপকথন।

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ফরিদপুরের নগরকান্দা উপজেলার সন্তান তিতাস শেখ (২৮)। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই সেনাবাহিনীতে কর্মরত। তিতাস শেখ নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য। তিতাসের মৃত্যুতে পুরো পরিবার শোকের মধ্যে ডুবে গেছে।

মায়ের শোকে ভারি হয়ে উঠেছে রেখা বেগমের আহাজারি। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে, ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আফজাল শেখের চোখে অশ্রু ঝরছে।

শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের গ্রামের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। দুই ভাই এবং এক বোনের মধ্যে তিতাস ছিলেন সবার বড়। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিতাস শেখ। চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিবাহ হয়। তাদের চার বছরের সংসার জীবনে কোনো সন্তান হয়নি। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তিতাসের; কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

স্বামীকে হারিয়ে বিলাপ করছেন স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি বলছেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

এদিকে, ছেলের শোকে পাগলপ্রায় মা রেখা বেগম। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন তিতাস তাকে বলেছিল- ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকালে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’ ছেলের মুখে এমন কথা শুনলেও সেটিই যে তার সঙ্গে শেষ কথা হবে, তা তিনি কখনো ভাবেননি। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিলাপ করছেন মা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিতাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ডাঃ আমিনুল হক রতন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ডাঃ আমিনুল হক রতন গ্রেফতার

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মডেল থানার একটি যৌথ দল তার নিজ বাসভবন তথা কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পরপরই তাকে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাঃ আমিনুল হক রতন বলেন, "খারাপ মানুষরা যখন দেশ চালায়, তখন ভালো মানুষদের জেলে থাকাই শ্রেয়।"

তবে এই গ্রেফতারের তীব্র সমালোচনা করেছেন তার পরিবার। ডাঃ রতনের স্ত্রী ডাঃ লিজা অভিযোগ করে বলেন, "কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই পুলিশ তার স্বামীকে তুলে নিয়ে গেছে।" কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%