ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

পিরোজপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


পিরোজপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর, ৩১ অক্টোবর ২০২৬ : আজকের দিনে জেলায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধের উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় শহরের আদর্শপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

আরও পড়ুন: নওগাঁয় ২৪ কেজি গাঁজা ও চোরাই ভ্যানসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৫১৭ মোবাইল

আদর্শপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম, পৌর বিএনপির সভাপতি শহীদুল্লাহ শহিদ, সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পিরোজপুর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং স্থানীয় স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আসাদুজ্জামান মিঠু।

পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।" তিনি এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, জেলায় রাতে পুলিশ টহল বাড়ানো হবে।

আরও পড়ুন: প্রত্যেক দোকানদারকে নিজস্ব ডাস্টবিন রাখতে হবে: চসিক প্রশাসক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ আত্মপ্রকাশ

সাতক্ষীরা, ৩১ অক্টোবর, ২০২৬ : সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ আত্মপ্রকাশ করেছে, যা জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের জন্য সরকারি খাসজমিতে স্থায়ী আবাসন নিশ্চিত করার দাবিকে সর্বাধিক অগ্রাধিকার দেয়।

আজ শনিবার দুপুরে শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ফোরামের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ঘোষণাপত্র’ উপস্থাপন করে ১১ দফা দাবি তুলে ধরা হয়।

নবগঠিত ফোরাম একই সঙ্গে বাস্তুচ্যুত পরিবারগুলোর খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিত করার জন্য নারী-পুরুষ ও তরুণদের শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সহজ শর্তে ঋণ ও আর্থিক সেবার সুযোগ এবং শোভন আয়ের ব্যবস্থা করার দাবি জানায়।

ফোরামের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্যসচিব সোনিয়া খাতুন।

বেসরকারি সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ বিশেষজ্ঞ ও জাতীয় দুর্যোগ ফোরামের প্রতিষ্ঠাতা গওহার নঈম ওয়ারা, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড নেটওয়ার্ক (প্রান)-এর প্রধান নির্বাহী নুরুল আলম মশাররফ এবং সিইপিআর-এর প্রধান নির্বাহী গোরাঙ্গ নন্দীসহ নাগরিক সমাজ, অধিকারকর্মী, ও জলবায়ু-বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, বন্যা, জলাবদ্ধতা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও লবণাক্ততার কারণে অনেক পরিবার ঘরবাড়ি, জমি ও জীবিকা হারিয়ে সাতক্ষীরা শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার ৪৭টি অনানুষ্ঠানিক বসতিতে আনুমানিক ৭ হাজার ৫৭৩টি বাস্তুচ্যুত পরিবার বসবাস করছে। তাদের বাস্তুচ্যুতি দীর্ঘস্থায়ী মানবাধিকার ও উন্নয়ন সংকটে রূপ নিয়েছে। ঘোষণাপত্রে স্থায়ী আবাসন ও শোভন জীবিকার পাশাপাশি জরুরি খাদ্যসহায়তা, ন্যায্যমূল্যের খাদ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, শিশু ও মাতৃত্বকালীন পুষ্টিসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, নগর ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় বাস্তুচ্যুত মানুষের স্বীকৃতি ও অংশগ্রহণ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, বসতির মানোন্নয়ন ও আইনি নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন, শিশুদের শিক্ষা, ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর পরিস্থিতি বিবেচনায় তথ্যভিত্তিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত এবং ফোরামের সভাপতি ফাতেমা বেগম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু কাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু কাল

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের নারী হ্যান্ডবলের সক্ষমতা ও সামর্থ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্দেশ্যে আগামীকাল রোববার থেকে বাংলাদেশ নারী জাতীয় হ্যান্ডবল দলের নিবিড় আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে, যা ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হবে।

ফেডারেশনের সিলেকশন কমিটি কর্তৃক নির্বাচিত ২৪ জন নারী হ্যান্ডবল খেলোয়াড় আজ রিপোর্ট করেছেন এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য। রাজধানীর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আবাসিক ক্যাম্প, যা আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। ক্যাম্প শেষে বাংলাদেশ দল কাজাখস্তানের আলমাটির উদ্দেশে যাত্রা করবে প্রতিযোগিতায় অংশ নিতে।

এশিয়ার নারী হ্যান্ডবলের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ১১টি দল। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, ইরান, চায়না ও হংকং (চায়না)। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জোন-১বি-এর চ্যাম্পিয়ন দল এবং স্বাগতিক কাজাখস্তান।

বাংলাদেশ দলের প্রস্তুতির দায়িত্বে থাকছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হবে পুরো প্রশিক্ষণ কার্যক্রম। ক্যাম্পে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, শারীরিক সক্ষমতা, কৌশলগত দক্ষতা এবং দলীয় বোঝাপড়া ও সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পর্তুগিজ কোচ আগামী ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন।

আসন্ন চ্যাম্পিয়নশিপে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেওয়াই বাংলাদেশের লক্ষ্য। এই লক্ষ্যে সুশৃঙ্খল ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতাসক্ষম দল গড়ে তোলার প্রত্যাশা করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আন্তর্জাতিক এই আসরে নিজেদের সেরাটা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর বাংলাদেশ নারী জাতীয় হ্যান্ডবল দল। এছাড়া আসন্ন এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবেও এই টুর্নামেন্ট নারী জাতীয় দলকে সহযোগিতা করবে বলে সকলের প্রত্যাশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়োগের নামে ভুয়া অনলাইন ফরম নিয়ে বিমানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


নিয়োগের নামে ভুয়া অনলাইন ফরম নিয়ে বিমানের সতর্কবার্তা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরিপ্রত্যাশীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে, যা অননুমোদিত অনলাইন নিয়োগ ফরমের বিষয়ে। সংস্থাটি ব্যক্তিগত তথ্য প্রদান কিংবা সন্দেহজনক লিংকের মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

আজ ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, তাদের নামে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য একটি অননুমোদিত গুগল ফরম ব্যবহারের বিষয়টি শনাক্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিমান পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে, প্রচারিত গুগল ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ধরনের কোনো ফরম চালু করেনি বা অনুমোদন দেয়নি।’

প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি চাকরির আবেদন জমা দেওয়ার আগে যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করার জন্য সম্ভাব্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর জাতীয় দৈনিক পত্রিকায় তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরির আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত টেলিটক অনলাইন নিয়োগ ব্যবস্থাও ব্যবহার করা হয়।

এছাড়া বিমানের অনুমোদিত ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিশেষভাবে সতর্ক করে বলেছে, অপরিচিত লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা অননুমোদিত নিয়োগ বিজ্ঞাপনের প্রেক্ষিতে কোনো অর্থ পরিশোধ করা থেকে চাকরিপ্রার্থীদের বিরত থাকতে হবে।

নিয়োগসংক্রান্ত সব তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সম্ভাব্য চাকরিপ্রার্থীদের প্রতারণা, আর্থিক ক্ষতি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে সুরক্ষিত রাখতে জনস্বার্থে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিমান পুনর্ব্যক্ত করেছে, অননুমোদিত গুগল ফরম বা অন্য কোনো অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে ২৩তম কঠিন চীবর দানোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে ২৩তম কঠিন চীবর দানোৎসব

রাঙ্গামাটি, ৩১ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ও বিকালে দুই পর্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান এমপি।

কঠিন চীবর দান উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, যার মধ্যে বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান এবং পঞ্চশীল প্রার্থনা অন্তর্ভুক্ত ছিল।

দুপুরে গোটা বিহার প্রাঙ্গণে ভগবান বুদ্ধের জয়ধ্বনি দিয়ে কঠিন চীবর ও কল্পতরু প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে অগণিত পূণ্যার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ফলে পুরো বিহার এলাকা মুখর হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চন্দ্র চাকমা, সাবেক মূখ্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি রমেশ চাকমা, তক্ষশীলা বনবিহার পরিচালনা কমিটির সভাপতি মিরন খীসা, সাবেক বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গিরি চাকমা প্রমুখ।

ধর্মীয় অনুষ্ঠানে ভগবান বুদ্ধের অমৃতময় বাণীর ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞা তিষ্য ভিক্ষু, মৈত্রী বিহারের ভদন্ত শীলা নন্দ মহাস্থবির এবং রাজ বিহারের ভিক্ষু ভদন্ত শীলপাল মহাথেরো।

উল্লেখ্য, কঠিন চীবর দান ভগবান বুদ্ধের সময়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে বেইন বুনে কঠিন চীবরে পরিণত করে দান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%