ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বিটরুট শরবত তৈরির সহজ রেসিপি ও পুষ্টিগুণ


বিটরুট শরবত তৈরির সহজ রেসিপি ও পুষ্টিগুণ

বিটরুট একটি পুষ্টিকর সবজি, যা আয়রন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এর তৈরি শরবত শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি এনার্জি বৃদ্ধির জন্যও উপকারী। এটি বাড়িতে সহজেই প্রস্তুত করা সম্ভব।

বিটরুটের শরবত তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো খুবই সাধারণ। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ

আরও পড়ুন: আমলকী জুস খেলে শরীরে ইতিবাচক পরিবর্তন ঘটে

• বিটরুট কুচি: ১ কাপ (বা মাঝারি আকারের ২টা বিটরুট)

• লেবুর রস: ১ টেবিল চামচ

• মধু বা চিনি: পরিমাণমতো (২ চা চামচ বা স্বাদমতো)

• বিট লবণ বা সামান্য লবণ: স্বাদমতো

আরও পড়ুন: ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে কি?

• আদার রস ১ চামচ, সাদা ও কালো গোলমরিচ পরিমাণমতো

• ঠান্ডা পানি ও বরফ কুচি: প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে বিটরুটকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা কুচি করে নিন।

আরও পড়ুন: শনিবার ১২ রাশির কেমন কাটবে, জেনে নিন রাশিফলে

২. একটি পাত্রে বিটরুট কুচি এবং পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে নাড়ুন।

৩. মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, যাতে আঁশযুক্ত অংশ আলাদা হয়ে যায়।

৪. এরপর সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।

৫. গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন: ঘর অগোছালো থাকলে মনের ওপরও পড়ে নেতিবাচক প্রভাব, গবেষণা বলছে

উপকারিতা

• হিমোগ্লোবিন বৃদ্ধি: বিটরুটে প্রচুর আয়রন ও ফোলেট রয়েছে, যা রক্তাল্পতা দূর করতে এবং রক্তের পরিমাণ বাড়াতে সহায়তা করে।

• তাত্ক্ষণিক শক্তি: এর প্রাকৃতিক পুষ্টিগুণ ও শর্করা শরীরকে দ্রুত এনার্জি প্রদান করে।

• রক্তচাপ নিয়ন্ত্রণ: বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালী শিথিল করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন: খালি পেটে গরম পানি খেলে শরীরে কি উপকারিতা ও সীমাবদ্ধতা?

• ত্বকের উজ্জ্বলতা: এটি রক্ত পরিষ্কার করতে সহায়তা করে, ফলে ত্বক সুন্দর ও সতেজ থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার বিরুদ্ধে কলম্বিয়া সীমান্তের কাছে হামলার অভিযোগ, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ভেনেজুয়েলার বিরুদ্ধে কলম্বিয়া সীমান্তের কাছে হামলার অভিযোগ, নিহত ১৯

কলম্বিয়া সীমান্তের কাছে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) একটি শিবিরে বোমা হামলার অভিযোগ ভেনেজুয়েলার সামরিক বাহিনীর বিরুদ্ধে উঠেছে। কলম্বিয়ার রেডিও স্টেশন ব্লু রেডিও জানাচ্ছে, এই হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার সীমান্তবর্তী আপুরে রাজ্যের বুয়েনা ভিস্তা দেল মেতা এলাকায় কথিত হামলার ঘটনা ঘটে, যা শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার সংস্থা ‘ফান্ডারেদেস’-এর কার্যক্রম সমন্বয়কারী গার্সিয়া এসকালোনা জানিয়েছেন, তিনি ওই অঞ্চলে একটি সামরিক অভিযানের প্রমাণ পেয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নয়জনের মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য রাজ্যের রাজধানী সান ফার্নান্দো দে আপুরেতে পাঠানো হয়েছে। আরও ১০ জনের মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে বলে জানা গেছে। আহতদের সংখ্যা নির্দিষ্ট না হলেও, কয়েকজন আহত ব্যক্তি সীমান্ত পেরিয়ে কলম্বিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ব্লু রেডিও জানাচ্ছে, পুয়ের্তো পায়েজ এলাকার বাসিন্দারাও ঘটনাস্থলে পাওয়া কয়েকজনের নাম ও পরিচয়সংক্রান্ত তথ্য প্রদান করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ভেনেজুয়েলার মানবাধিকারকর্মী ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ রোসিও সান মিগেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বুয়েনা ভিস্তা দেল মেটায় ইএলএনের শিবিরে কথিত বোমা হামলার খবর উল্লেখ করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘর্ষের খবরের মধ্যে এই অভিযানের অভিযোগ সামনে এসেছে।

গার্সিয়া এসকালোনা জানিয়েছেন, পশ্চিম বলিভার রাজ্যের লস পিহিহুয়াওস এবং মেটা-ওরিনোকো নদীসংলগ্ন সীমান্ত এলাকার পাসো দেল বুরোর কাছে সংঘর্ষের খবর স্থানীয় বাসিন্দা ও আদিবাসী জনগণের সদস্যরা দিয়েছেন। তার দাবি, এসব সংঘর্ষের পেছনে বক্সাইট ও কোলটানের মতো খনিজ সম্পদ আহরণের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থাকতে পারে।

এদিকে, কথিত এই বোমা হামলার অভিযোগের বিষয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় অস্ত্র ও গুলিসহ জনি নামে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


খুলনায় অস্ত্র ও গুলিসহ জনি নামে যুবক গ্রেফতার

খুলনার শিপইয়ার্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ জনি (২২) নামক এক যুবককে গ্রেফতার করেছে, যার সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাহিনীটির দাবি, জনি আশিক গ্রুপের শুটার।

রোববার (১ নভেম্বর) রাত দেড়টার সময় খুলনা সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি এই অভিযানটি সম্পন্ন করে। গ্রেফতার হওয়া যুবক জনি নগরীর চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের পুত্র।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়। অভিযানের সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক এবং দশ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। বাহিনীটি আরও জানায়, জনির অপরাধ সংক্রান্ত নথি পর্যালোচনা করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এসআরবি জানিয়েছে, গ্রেফতার জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবিরের সামনে গাজী নজরুলের আইনজীবী জামিনের জন্য শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুল হক দিদার নিশ্চিত করেছেন।

পুলিশ গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

এর আগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনার পর ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প: ইরানের এক-দুটি স্থাপনায় হামলা এখনো বাকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ট্রাম্প: ইরানের এক-দুটি স্থাপনায় হামলা এখনো বাকি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সামরিক সক্ষমতার একটি বড় অংশ ধ্বংস করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন যে, দেশটির আরও এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো বাকি রয়েছে।

ট্রাম্প জানান, এসব স্থাপনার মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত সন্দেহভাজন একটি পারমাণবিক স্থাপনাও রয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা ভালোভাবে এগোচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি ও পারমাণবিক কর্মসূচির বড় ধরনের ক্ষতি হয়েছে। এ কারণে নতুন করে হামলা চালানোর বিষয়ে ওয়াশিংটন তাড়াহুড়ো করছে না।

ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। তবে আমার হিসাবে এখনো এক বা দুটি স্থাপনার বিষয়টি বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটেই সেগুলোতে হামলা চালাতে পারি।’

সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সম্ভবত পিকঅ্যাক্স মাউন্টেনের কথা বলতে পারেন। ওই স্থাপনাটির বিষয়টিও আমাদের সামাল দিতে হবে। চাইলে খুব দ্রুতই এসব কাজ শেষ করতে পারি।’

তবে ইরান সরকার ওই স্থানে কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। একই সঙ্গে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথও যুক্তরাষ্ট্রের জন্য খোলা রয়েছে।

এদিকে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে নতুন করে হামলা চালানোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর আবারও হামলা চালানোর হুমকির প্রেক্ষাপটে তিনি এ সতর্কবার্তা দেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এর আগে তিনি ইরানকে পুরোপুরি ধ্বংস করার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%