প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবিরের সামনে গাজী নজরুলের আইনজীবী জামিনের জন্য শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুল হক দিদার নিশ্চিত করেছেন।
পুলিশ গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
এর আগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন