ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

নগদ টাকার ব্যবহারে ব্যয় বাড়ছে, ডিজিটাল লেনদেনে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক


নগদ টাকার ব্যবহারে ব্যয় বাড়ছে, ডিজিটাল লেনদেনে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নগদ টাকার ব্যবহারে ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নোট ছাপানো, পরিবহন এবং ব্যবস্থাপনার খরচ মিলিয়ে নগদ লেনদেনে প্রতি বছর মাথাপিছু ব্যয় দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩৮ টাকা। নাগরিকদের খরচ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণরূপে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে।

তবে, অর্থনীতিবিদদের মতে, ডিজিটাল ব্যবস্থার এই যুগে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে প্রান্তিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

প্রশ্ন উঠেছে, প্রতিদিন লেনদেনে ব্যবহৃত কাগজের নোটের পেছনে আসলে কত খরচ হচ্ছে? টাকা ছাপানো, নোটের স্থায়িত্ব, ব্যবহার, পরিবহন ও ব্যবস্থাপনার খরচ মিলিয়ে একজন মানুষের বার্ষিক নগদ লেনদেনের মাথাপিছু ব্যয় ৯ হাজার ৯৩৮ টাকা।

আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় পতন

বাংলাদেশ ব্যাংকের ‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডিজ ইন বাংলাদেশ: অ্যা কম্পারেটিভ অ্যানালাইসিস অব ক্যাশ অ্যান্ড ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই ব্যয় দেশের জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশের সমান, যা চলতি অর্থবছরের মোট ঘাটতি বাজেটের ৭০ শতাংশ।

অন্যদিকে, ডিজিটাল লেনদেন ব্যবস্থার বার্ষিক ব্যয় ছিল মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকা। গবেষণায় দেখা গেছে, নগদ লেনদেন পরিচালনায় ব্যাংকগুলোর বছরে ব্যয় হয় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৭০ শতাংশ।

এ-সংক্রান্ত ভোক্তাদের বার্ষিক ব্যয় ২৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নগদ ব্যবস্থাপনায় বছরে খরচ হয় ৪০০ কোটি টাকা।

গবেষণার তথ্য অনুযায়ী, ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনের ব্যয় ২৮ গুণ বেশি। ফলে নগদ টাকার ব্যবহার ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে।

আরও পড়ুন: ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

এ পরিস্থিতিতে, বাংলাদেশ ব্যাংক নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যবস্থাকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজেই নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন। এসব উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি প্রতিটি ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও সমানভাবে কাজ করছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থায় প্রান্তিক জনগণকে যুক্ত করা হবে বড় চ্যালেঞ্জ। টাকা ছাপানোর পেছনে যে অর্থ সাশ্রয় হবে, তা প্রাথমিকভাবে প্রান্তিক মানুষের জন্য সহজলভ্য প্রযুক্তি নিশ্চিত করতে ব্যয় করা প্রয়োজন। এতে দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা ও টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী মন্তব্য করেছেন, ডিজিটাল সেবা পৌঁছালেও প্রান্তিক জনগণ অনেক ক্ষেত্রে এর সুবিধা নিতে পারছে না। এর কারণ তাদের সক্ষমতা ও আর্থিক সামর্থ্যের অভাব। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের মোবাইল অপারেটরদের সংগঠনকে সঙ্গে নিয়েও এ বিষয়ে উদ্যোগ নেয়া যেতে পারে।

আরও পড়ুন: বর্তমান সরকারের ওপর বিশ্বের দারুণ আগ্রহ আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

গবেষণায় আরও বলা হয়েছে, ছায়া অর্থনীতির কারণে সরকার বছরে ৯৩ হাজার ৩০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। নগদ লেনদেনের প্রাক্কলিত ব্যয় ৫৪ দশমিক ৭৬ শতাংশ। ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনের খরচ ১২ গুণ বেশি বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


কিশোরগঞ্জের আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর ইন্তেকাল

কিশোরগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন ও কুলিয়ারচর উপজেলার গাইলকাটা জামিয়া ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মাওলানা আসআদুর রহমান কাসেমী ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

মৃত্যুর সময় তাঁর বয়স আনুমানিক ৫৫ থেকে ৫৬ বছর ছিল। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আসআদুর রহমান কাসেমী ছিলেন একজন সজ্জন, পরোপকারী ও নিবেদিতপ্রাণ আলেম। দ্বীনি শিক্ষার খেদমতের পাশাপাশি তিনি মানুষের কল্যাণে সবসময় এগিয়ে আসতেন। তাঁর ইন্তেকালে স্থানীয় আলেমসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ তাআলা মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। "আমিন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলার পরিকল্পনা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


ইরানে হামলার পরিকল্পনা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। মধ্যবর্তী নির্বাচনের পরদিন, ৪ নভেম্বর থেকেই হামলার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার জন্য সতর্কবার্তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

কর্মকর্তাদের মতে, সম্ভাব্য এই হামলা স্বল্পস্থায়ী হলেও অত্যন্ত তীব্র হতে পারে। ইরানের পাল্টা প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ওয়াশিংটনকে উত্তেজনা কমানোর জন্য উপসাগরীয় দেশগুলো আহ্বান জানিয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, কিছু উপসাগরীয় দেশ মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে আপত্তি জানালেও, ইরানে হামলা চালানোর ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না।

গত ১ সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানে আর কোনো হামলা চালায়নি। দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএসনাউকে জানিয়েছেন, সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা হয় না। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে ১১ দলীয় জোট: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে ১১ দলীয় জোট: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে মন্তব্য করেছেন যে, সরকারের কর্মসূচি জনগণের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হচ্ছে। এর ফলে বিরোধীদলের কার্যক্রমে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণে ১১ দলীয় জোট লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি গ্রহণ করছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ঢাকা দ্বারা আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

লংমার্চের যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন তুলে রিজভী বলেন, "জামায়াত ইসলাম লংমার্চ করছে, এটার যৌক্তিকতা জনগণ জানে না আমরাও জানি না।" তিনি আরও বলেন, বিরোধীজোটের কোনো কর্মসূচি যখন কার্যকর হচ্ছে না, তখন জনপ্রিয় মন্ত্রীদের টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সম্ভব নয়।

রিজভী জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি উল্লেখ করে বলেন, "আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে সরকার কাজ করছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিম পরীক্ষায় দারুননাজাতের ঈর্ষণীয় সাফল্য, ৫৯২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


আলিম পরীক্ষায় দারুননাজাতের ঈর্ষণীয় সাফল্য, ৫৯২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

আলিম পরীক্ষায় দারুননাজাতের ঈর্ষণীয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী, ১৩০৬ পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৮.৮৫ শতাংশ।

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবারে আলিম পরীক্ষা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায়, এবারও মাদরাসাটি তাদের সাফল্যের স্বাক্ষর রেখেছে ফলাফলে।

দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ এবং আউলিয়ায়ে কেরামের অনুসৃত আদর্শে পরিচালিত এই মাদরাসায় বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল খায়ের মুহাম্মদ আবু বকর সিদ্দীক বলেন, "দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।"

তিনি সবার কাছে দোয়া কামনা করেন যাতে মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%