প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আলিম পরীক্ষায় দারুননাজাতের ঈর্ষণীয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী, ১৩০৬ পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৮.৮৫ শতাংশ।
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবারে আলিম পরীক্ষা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায়, এবারও মাদরাসাটি তাদের সাফল্যের স্বাক্ষর রেখেছে ফলাফলে।
দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ এবং আউলিয়ায়ে কেরামের অনুসৃত আদর্শে পরিচালিত এই মাদরাসায় বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল খায়ের মুহাম্মদ আবু বকর সিদ্দীক বলেন, "দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।"
তিনি সবার কাছে দোয়া কামনা করেন যাতে মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন