০৩:৪৩ পি.এম
রাজশাহী, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে সক্ষম হয়নি। এই কলেজগুলোর পাসের হার শূন্য শতাংশ হিসেবে রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, রাজশাহী বোর্ডের সামগ্রিক পাসের হার ৪৫.০৬ শতাংশ।
শনিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল শিট প্রকাশের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে শূন্য শতাংশ পাসের হার নিয়ে ৩৯টি কলেজ রয়েছে। এর আগের বছর ২০২৫ সালে এ ধরনের কলেজের সংখ্যা ছিল ৩৫টি। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১২টি, ২০২৩ সালে ৪টি এবং ২০২২ সালে ৯টি।
আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন কলেজের সংখ্যা ৯টি। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৮টি। অন্যদিকে, ২০২৪ সালে ৩৫টি এবং ২০২৩ সালে ৩৭টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছিল।
এদিকে, গত ৭ বছরের মধ্যে চলতি বছরে সর্বনিম্ন পাসের হার দেখা গেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ, ২০২৪ সালে ৮১.২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭.২৯ শতাংশ এবং ২০২০ সালে শতভাগ পাসের হার ছিল। বিগত বছরের তুলনায়, পাশের হার ছাড়াও রাজশাহী শিক্ষাবোর্ডের সব কম্পনেন্টে পিছিয়ে পড়ার চিত্র দেখা যাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন