০২:২৬ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে মন্তব্য করেছেন যে, সরকারের কর্মসূচি জনগণের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হচ্ছে। এর ফলে বিরোধীদলের কার্যক্রমে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণে ১১ দলীয় জোট লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি গ্রহণ করছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ঢাকা দ্বারা আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
লংমার্চের যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন তুলে রিজভী বলেন, "জামায়াত ইসলাম লংমার্চ করছে, এটার যৌক্তিকতা জনগণ জানে না আমরাও জানি না।" তিনি আরও বলেন, বিরোধীজোটের কোনো কর্মসূচি যখন কার্যকর হচ্ছে না, তখন জনপ্রিয় মন্ত্রীদের টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সম্ভব নয়।
আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার
রিজভী জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি উল্লেখ করে বলেন, "আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে সরকার কাজ করছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন