০৩:৪২ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন, যা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ৮৮৬ জন শিক্ষার্থী।
শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
আরও পড়ুন: তাহসিফের বাবার দাবি, 'আমার ছেলের মৃত্যুর কারণ জানতে চাই'
কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মোট ৫০ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৩৩ হাজার ৯৯ জন ছাত্র এবং ১৭ হাজার ৭৯০ জন ছাত্রী।
ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।
এ বছর ছাত্রদের মধ্যে ১৮০ জন এবং ছাত্রীদের মধ্যে ৭০৬ জন জিপিএ-৫ পেয়েছেন। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১ হাজার ৮৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারে বন্দিরা পেটে ইয়াবা নিয়ে ঢোকার চেষ্টা
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন