ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন


আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ হিসেবে চিহ্নিত হয়েছে, যা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

আজ শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ

আলিম পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মোট ৫৪ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ।

এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ অর্জন করেছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছে ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘শাহজাদপুর প্রেসক্লাব’-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন জিএস আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল সরকার ।

শনিবার (৩১ অক্টোবর) শাহজাদপুর ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানান। একই সঙ্গে সংগঠনের ঐতিহ্য, সুনাম ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি জি এস আল আমিন হোসেন বলেন, “আমি জনগণের স্বার্থে এবং দেশের কল্যাণে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সাংবাদিকতা করি। ভবিষ্যতেও সেই আদর্শ ও নীতি ধারণ করে কাজ করে যেতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল সরকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মূলধারার সাংবাদিকদের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নবগঠিত এই কমিটির মাধ্যমে শাহজাদপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


২০২৮ সালে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক ইকুয়েডর

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরকে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৮ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সম্মেলন ২০২৮ সালে দেশটিতে অনুষ্ঠিত হবে।

শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে চলমান কপ-১৭ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর ভোটের মাধ্যমে ইকুয়েডরকে আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভোটের ফলাফলে ইকুয়েডরের রাজধানী কুইটো ৫৫টি ভোট লাভ করে। অপরদিকে, পানামার রাজধানী পানামা সিটি ৫৩টি ভোট পায়। কুইটো মাত্র দুই ভোটের ব্যবধানে জয়ী হয়।

প্রতি দুই বছর অন্তর জাতিসংঘের উদ্যোগে জীববৈচিত্র্য বিষয়ক এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্যের ক্ষয় রোধ এবং বৈশ্বিক পর্যায়ে প্রকৃতি রক্ষায় বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে আলোচনা ও সমঝোতা করা।

এদিকে, জীববৈচিত্র্য বিষয়ক এই সম্মেলন জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনের থেকে আলাদা। জলবায়ুবিষয়ক সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। আগামী মাসে তুরস্কে জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ

কুমিল্লা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এবারের পরীক্ষার পাশের হার দাঁড়িয়েছে ৪৮.০৪ শতাংশ।

মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের মধ্যে ৪৪ হাজার ৭২৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস’র মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছে।

পরিসংখ্যান অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় মেয়েরা ছাত্রদের তুলনায় ভালো করেছে। অংশগ্রহণকারী ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রী থেকে ২৮ হাজার ৪১৫ জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন পাশ করেছে।

শিক্ষাবোর্ডের ফলাফলের ভিত্তিতে, এবারের এইচএসসি পরীক্ষায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে, তবে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।

গত বছরের তুলনায় কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পাশের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাশের হার ছিল ৪৮.৮৬%, যা এবার ৪৮.০৪% এ নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%