ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
পরিবেশের ভারসাম্য রক্ষায়

টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়নে বিনামূল্যে গাছের চারা বিতরণ


টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়নে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসা মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই উপলক্ষে আজ বুধবার (৯ জুলাই) অত্র ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল আবেদীন, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রহিম, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, হাওয়া বেগম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নেতৃবৃন্দ জানান, "আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।" বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলা এখন সহজ নয়: স্বাস্থ্য মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


ডেঙ্গু মোকাবিলা এখন সহজ নয়: স্বাস্থ্য মহাপরিচালক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ শাখার উদ্যোগে অনুষ্ঠিত ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, “ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার মতো নেই। ডেঙ্গুর ধরন বদলেছে। এখন রোগীদের মধ্যে জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়।”

“হস্তান্তর করা ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- ৮টি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম মেশিন, ২১টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন, ১,৬০০ পিস ডেঙ্গু ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী।”

তিনি আরও উল্লেখ করেন, “পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিনের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। এই যন্ত্রপাতি থাকলে দ্রুত রোগ নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, যা চিকিৎসা কার্যক্রমকে গতিশীল করে এবং জটিলতা কমাতে সাহায্য করে।”

ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব-যোগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

উল্লেখ্য, চলতি বছরে বর্তমানে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। আর মারা গেছেন ৫১ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে, "পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি" শ্লোগানকে সামনে রেখে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। উদ্বোধনের পর একটি র‌্যালি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপস্থিত সকলকে নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণের আহ্বান জানান। এ সময় উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জপলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া স্থানীয় সরকার উপপরিচালক মো. হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান প্রমুখও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা যাবে না: ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা যাবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বুধবার দুপুরে ঢাকার আইডিইবি মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। এটিকে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেওয়া যাবে না। এ শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।”

ড. আ ফ ম খালিদ হোসেন আরও উল্লেখ করেন, “আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে সমগ্র ভারত উপমহাদেশে ইসলামি জ্ঞান চর্চা, মূল্যবোধের বিকাশ ও ইসলামি চিন্তাধারা প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। কিছু ত্রুটি-বিচ্যূতি থাকলেও এ শিক্ষা ব্যবস্থার অবদান বিশাল।”

তিনি বলেন, “‘কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত মধ্যবর্তী ৮৬ বছর আলিয়া মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম-ওলামারাই ভারতে জ্ঞানের মশাল জ্বেলেছিলেন। এখনও আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে অনেক আলেম-ওলামা সমাজের বিভিন্ন স্তরে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার টুটি যারা চেপে ধরতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ যেন পুণরায় সৃষ্টি হতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। বিগত ষোল বছর মাদ্রাসা শিক্ষাকে অবদমিত করে রাখা হয়েছিল। সাধারণ কোনো বিষয়ে অনার্স চালু করার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল ইতিবাচক, কিন্তু ইসলামি স্টাডিজ, আরবি সাহিত্য, ইসলামের ইতিহাস প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলে দেওয়া হয়েছে। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৪৮তম বিসিএস

হাইকোর্টের নির্দেশে ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


হাইকোর্টের নির্দেশে ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ

হাইকোর্ট ৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের মধ্যে ৩২ বছরের বেশি বয়সীদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য পিএসসিকে নির্দেশ দিয়েছে। এই আদেশটি রিট আবেদনকারীদের জন্যও প্রযোজ্য হবে।

বুধবার, একটি বেঞ্চ এই নির্দেশনা প্রদান করে। চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত রিটকারীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত একটি রুলও জারি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%