প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসা মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে আজ বুধবার (৯ জুলাই) অত্র ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল আবেদীন, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রহিম, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, হাওয়া বেগম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, "আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।" বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন