০১:৩৯ পি.এম
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ শাখার উদ্যোগে অনুষ্ঠিত ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, “ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার মতো নেই। ডেঙ্গুর ধরন বদলেছে। এখন রোগীদের মধ্যে জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়।”
“হস্তান্তর করা ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- ৮টি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম মেশিন, ২১টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন, ১,৬০০ পিস ডেঙ্গু ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী।”
তিনি আরও উল্লেখ করেন, “পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিনের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। এই যন্ত্রপাতি থাকলে দ্রুত রোগ নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, যা চিকিৎসা কার্যক্রমকে গতিশীল করে এবং জটিলতা কমাতে সাহায্য করে।”
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব-যোগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
উল্লেখ্য, চলতি বছরে বর্তমানে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। আর মারা গেছেন ৫১ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন