০১:৩৯ পি.এম
মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে, "পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি" শ্লোগানকে সামনে রেখে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। উদ্বোধনের পর একটি র্যালি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপস্থিত সকলকে নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণের আহ্বান জানান। এ সময় উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জপলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া স্থানীয় সরকার উপপরিচালক মো. হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান প্রমুখও উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন