ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, আটক


মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, আটক

কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিক্ষার্থীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্থানীয়দের দ্বারা এক শিক্ষককে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আবির হাসান (২৩) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় ভর্তি করান তার মা-বাবা। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এরপর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়তে থাকে। বাড়িতে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদরাসায় পাঠানোর পর ফের অসুস্থ হয়ে পড়ত। এক পর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।

পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেট ব্যথার মতো উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি জানাতে মাদরাসায় যান ওই শিক্ষার্থীর মা। এ সময় আবির হাসান নামের ওই শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এক পর্যায়ে শিশুটির নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে তার সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মজিবুর রহমান রুহিত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মজিবুর রহমান রুহিত গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মজিবুর রহমান রুহিত (২৬) সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার সন্তান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত। রুহিত সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগ্নে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, "অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাসা থেকে গ্রেপ্তার কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ঢাকার বাসা থেকে গ্রেপ্তার কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার বাসা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ শনিবার তাকে আদালতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মোজহারুল ইসলাম তালুকদারের পরিবার এবং ডিবি পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজহারুল ইসলাম তালুকদার আত্মগোপনে ছিলেন। তিনি টাঙ্গাইল থানায় দায়ের করা মামলার আসামি।

টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘মোজহারুল ইসলাম তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি আমি শুনেছি।’

মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা বলে ধারণা করছেন। শনিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে, আনুমানিক ৪টা ১০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর মালামালসহ সবকিছু পুড়ে যায়।

বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।

বুড়িচং ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি সমঝোতা স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি সমঝোতা স্বাক্ষর

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের প্রেসিডেনশিয়াল দোলমাবাহচে কার্যালয়ে অনুষ্ঠিত ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠকের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। এর আগে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এরদোয়ান এবং শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া, ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।

শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।

শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

এছাড়া, দুই দেশের ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%