০১:০৮ পি.এম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার বাসা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ শনিবার তাকে আদালতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মোজহারুল ইসলাম তালুকদারের পরিবার এবং ডিবি পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজহারুল ইসলাম তালুকদার আত্মগোপনে ছিলেন। তিনি টাঙ্গাইল থানায় দায়ের করা মামলার আসামি।
টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘মোজহারুল ইসলাম তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি আমি শুনেছি।’
মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন