০৮:৩৭ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উল্লিখিত হয়েছে। সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ৫৩৮ জন সুবিধা পেয়েছেন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা গ্রহণ করেছেন ৫১৬ জন। লিগ্যাল এইড-এর মাধ্যমে এখন পর্যন্ত আইনগত সহায়তা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ১৭ লাখ ১৪ হাজার ৬৩২ জন। জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগণের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে লিগ্যাল এইড-এর মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচার প্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ আওতায় সরকারি খরচে এসব সেবা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে ৪.৫৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন