প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা বলে ধারণা করছেন। শনিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে, আনুমানিক ৪টা ১০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর মালামালসহ সবকিছু পুড়ে যায়।
বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।
বুড়িচং ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন