০১:০৮ পি.এম
সিলেটের জৈন্তাপুর থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মজিবুর রহমান রুহিত (২৬) সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার সন্তান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত। রুহিত সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগ্নে।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, "অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন