০১:২৪ পি.এম
পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশবাগান থেকে দেশি শ্যুটারগান উদ্ধার করেছে ঈশ্বরদী থানার পুলিশ। এই তথ্য সোমবার (১৬ নভেম্বর) সকালে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ।
রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার আওতাপাড়ার সায়েরটাড়াস্থ জনৈক আমিরুল প্রামাণিকের বসতবাড়ির পাশে অবস্থিত বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় শ্যুটারগানটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাঁশবাগানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তবে, আগ্নেয়াস্ত্রটি সেখানে কিভাবে এসেছে এবং কারা এটি রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন