প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দীর্ঘ প্রায় চার মাস ধরে চলা দাবানলের কারণে সৃষ্ট সীমান্তপারের বায়ুদূষণের জন্য এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে, বনাঞ্চলে আগুন লাগানোর সাথে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান সম্মেলনের একটি অধিবেশনে প্রাবোও ক্ষমা প্রার্থনা করেন। তিনি উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ওই দুই দেশের মানুষের ভোগান্তির জন্য ইন্দোনেশিয়ার সরকার এবং জনগণের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রাবোও জানান, দাবানলের ঘটনায় ইতোমধ্যে ১৭টি কোম্পানির বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে, ১১টির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আরও ২৩টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ১০৪টি কোম্পানি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।
তিনি দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানান। এ ছাড়া, আগুন নেভানোর কাজে ১৬ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়া দুটি হেলিকপ্টারও হারিয়েছে। ভবিষ্যতে এ ধরনের আগুন প্রতিরোধের জন্য নতুন একটি সংস্থা গঠন এবং বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
গত ১১ বছরের মধ্যে ইন্দোনেশিয়া সবচেয়ে তীব্র দাবানলের মুখে পড়েছে। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় চার মাস ধরে চলা আগুনের ধোঁয়ায় প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় বায়ুদূষণ দেখা দিয়েছে।
২০০২ সালে আসিয়ান সদস্যদেশগুলো আন্তসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় ‘আসিয়ান ট্রান্সবাউন্ডারি হেজ দূষণ চুক্তি’তে সই করে। চুক্তিতে এ ধরনের দূষণ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার থাকলেও এর বাস্তবায়ন দীর্ঘদিন ধরেই ধীরগতিতে চলছে। চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোনো বিচারিক সংস্থার ব্যবস্থা নেই।
তবে সাম্প্রতিক বৃষ্টিপাত এবং দাবানলের হটস্পটের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চলে আন্তসীমান্ত ধোঁয়াজনিত দূষণের পরিস্থিতিও কমে এসেছে বলে জানিয়েছে আসিয়ানের আবহাওয়াবিষয়ক কেন্দ্র। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন