০১:২৭ পি.এম
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. শওকত আলী সোহাগ (৪৫), যিনি মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক; মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১), যিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য এবং সুমন, যিনি মুরগী সুমন (২৮) নামে পরিচিত, খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন