০৪:২০ পি.এম
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় গোড়ালিতে আঘাত পেয়েছিলেন সাদমান ইসলাম। এই কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করার জন্য মাঠে নামতে পারেননি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিংয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো সাদমান দীর্ঘ সময়ের জন্যও মাঠের বাইরে থাকতে পারেন।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও সাদমান ছিটকে গেছেন। নির্বাচক প্যানেলের একজন সদস্য ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "সে (সাদমান) দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানামতে, তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। পাশাপাশি হাড়ে ফাটল থাকারও আশঙ্কা রয়েছে।"
এছাড়া জানা গেছে, সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একজন ব্যাটার কম নিয়েই খেলতে যাচ্ছে।
আরও পড়ুন: রোনালদোর অবসরের ঘোষণায় মরিনিয়োর মন্তব্য: ‘এখনো অনেক লক্ষ্য বাকি’
অন্যদিকে, ক্রিকবাজ জানিয়েছে, দারুণ ফর্মে থাকা ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। বর্তমানে তিনি সিলেটে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে রয়েছেন এবং জাতীয় দলের কোচদের সঙ্গে নেটে কঠোর অনুশীলন করছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আগামী ১০ নভেম্বর ঢাকা ত্যাগ করবে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপারস্পোর্ট পার্কে।
আরও পড়ুন: বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন