০৪:২১ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, একজন হত্যাকারী (শেখ হাসিনা) হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, দিল্লীর কাছে কৃতদাস হয়ে যেতেন। তিনি উল্লেখ করেন, মাশরাফি বলেছিলেন, "শেখ হাসিনা না থাকলে নড়াইল থাকবে না।" তিনি প্রশ্ন করেন, "নড়াইল কি নেই এখন?"
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়
তিনি আরও বলেন, শেখ হাসিনা চামচা-তাবেদার দিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছেন। কিন্তু তিনি জনগণের শক্তি মাপতে ভুল করেছেন। এই কারণেই তার লজ্জাজনক পতন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ প্রতিবারই তাদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসরদের সব অপচেষ্টা রুখে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন