প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
রোববার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।
পরে রাফেজা ও সেন্টু ওই কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন। সেখানে বিয়ের নামে তাকে পাচারের প্রস্তুতি চলছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
ওই কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে রাফেজা ও সেন্টু সেখানে ফিরে এলে স্থানীয়রা তাদের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং দুজনকে আটক করে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন