০৬:৫২ পি.এম
গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে, দুই হাজার ৩৩৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এখন ৪৬১ জনে পৌঁছেছে। নভেম্বরে প্রথম সপ্তাহে ৩৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়
বুলেটিনে উল্লেখ করা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৩৩৩ জন ভর্তি হয়েছেন। এর ফলে, চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৯১৩ জনে, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে এক হাজার ১২৪ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ৩৩২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, ময়মনসিংহে ৭৪ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন