ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হেমন্তের ভোরে উত্তরের জেলায় শীতের আগমন


হেমন্তের ভোরে উত্তরের জেলায় শীতের আগমন

কার্তিক মাসের শেষ সপ্তাহের শুরুতে রয়েছে। ভোরের প্রকৃতি মিহিন কুয়াশায় ঢাকা পড়েছে। শিশিরের বিন্দু ঘাসের ঢগায় মুক্তার মতো জ্বলজ্বল করছে। পূবের আকাশে লাল সূর্য উঁকি দিলে, তার মিষ্টি রোদ শিশির বিন্দুতে পড়লে সৌন্দর্য প্রকৃতিজুড়ে আলোড়ন তোলে।

এমন প্রকৃতি বর্তমানে উত্তরের জেলা পঞ্চগড়ে বিরাজমান। ঋতুর পালাবদলের প্রক্রিয়ায় এখানে শীত পড়তে শুরু করেছে। দিনের বেলায় কড়া রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শীত আসলে সাধারণত দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় থাকে।

আজ রবিবার (৮ নভেম্বর) সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন। এর আগে গত ২৭ অক্টোবর এ জেলায় তাপমাত্রা নেমে এসেছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মোংলায় পশুর নদীতে গোসল করতে গিয়ে যুবক সাবিত খান নিখোঁজ

আবহাওয়া অফিসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নভেম্বরের মাঝামাঝি শীতের তীব্রতা আরো বাড়বে।

স্থানীয়দের মতে, গত কয়েক দিন ধরে দিনের বেলায় কড়া রোদ বিরাজমান। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে আসে, ফলে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে কাঁথা-কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে। সকালে কখনো হালকা, কখনো মাঝারি কুয়াশায় ঢাকা থাকে ফসলের মাঠসহ পুরো এলাকা।

এদিকে, প্রান্তিক জনপদটির বাসিন্দারা শীতবরণের প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং গরম কাপড় বের করতে শুরু করেছেন। শহর থেকে গ্রামাঞ্চলের হাট-বাজার পর্যন্ত লেপ-তোশকের দোকানে ভিড় বেড়েছে।

জেলা শহরের বাসিন্দা হারুন অর রশিদ জানান, এখন রাত ও সকালে বেশ ঠাণ্ডা পড়ছে। দিনে আবার ভীষণ গরম। রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো সম্ভব নয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়

শহরের ভ্যানচালক রমিজ উদ্দিন বলেন, এখন সকালে বের হলে মোটা কাপড় পরতে হচ্ছে। সামনে শীত আরো বাড়বে বলে মনে হচ্ছে। তখন আমাদের কষ্টকর পরিস্থিতিতে পড়তে হবে।

শহরের একটি লেপ-তোশকের দোকানের কর্মী মাহফুজ বলেন, শীত বাড়লে লেপ-তোশকের চাহিদা বাড়ে। বর্তমানে কাজের চাপ একটু বেশি। দিনরাত কাজ করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করলেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।

নভেম্বরের মধ্যভাগে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলের রোগীদের জন্য নার্সরা দিলো ১০টি হুইল চেয়ার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, ছবি ও ভিডিও পাঠানো যাবে আরও সহজে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, ছবি ও ভিডিও পাঠানো যাবে আরও সহজে

হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর জন্য সাধারণত ফোনের গ্যালারিতে প্রবেশ করে সেটি খুঁজে বের করতে হয়। তবে, এই সমস্যাকে কমানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এই ফিচারের মাধ্যমে চ্যাট করার সময় ব্যবহারকারীরা ফোনে সম্প্রতি তোলা বা সংরক্ষিত ছবি ও ভিডিও দেখতে পাবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘রিসেন্ট মিডিয়া সাজেশনস’ (Recent Media Suggestions) নামক এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

নতুন ফিচারটি চালু হলে, চ্যাট করার সময় লেখার ঘরের আশপাশে ফোনে সর্বশেষ যুক্ত হওয়া ছবি বা ভিডিও দেখা যাবে। ফলে, ব্যবহারকারীদের বারবার ফোনের গ্যালারিতে ঢুকে খোঁজাখুঁজি করতে হবে না। পছন্দের ছবিতে চাপ দিলেই সেটি পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ ফিচারটিতে ছবি দেখানোর জন্য দুটি পদ্ধতি পরীক্ষা করছে। কিছু ব্যবহারকারীর চ্যাট লেখার ঘরের ওপরে সাম্প্রতিক ছবির ছোট নমুনা দেখা যেতে পারে, আবার অন্যদের ক্ষেত্রে ক্যামেরার জায়গায় সর্বশেষ ছবির নমুনা প্রদর্শিত হতে পারে।

ছবি পাঠানোর আগে সেটি এডিট করার বা সম্পাদনার সুযোগও থাকবে। ব্যবহারকারীরা ছবিতে কিছু লিখতে পারবেন, স্টিকার যোগ করতে পারবেন কিংবা ক্যাপশন দিতে পারবেন। এরপর তারা নিজের ইচ্ছায় ছবিটি পাঠাতে পারবেন।

শুধু ক্যামেরায় তোলা ছবি নয়, ফোনে সংরক্ষিত স্ক্রিনশট, ডাউনলোড করা ছবি এবং অন্যান্য অ্যাপ থেকে পাওয়া ছবিও এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে না।

যারা চ্যাটের মধ্যে এভাবে ছবি দেখাতে আগ্রহী নন, তাদের জন্য ফিচারটি বন্ধ রাখার ব্যবস্থা থাকবে। এজন্য হোয়াটসঅ্যাপের Settings থেকে Chats অপশনে গিয়ে Recent media suggestions নির্বাচন করে সেটি বন্ধ করতে হবে। বন্ধ করার পর চ্যাটে আর এ ধরনের পরামর্শ প্রদর্শিত হবে না।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি অন্যান্য ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


চাঁদপুরে ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করেছে। এই ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এসব তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা ট্রেনে এক নারী যাত্রীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনার পর ভুক্তভোগীর এক স্বজন চাঁদপুর জিআরপি থানায় মামলা দায়ের করেন।

পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে প্রথমে দুজনকে আটক করা হয়। এরপর গত শনিবার রাতে কিশোরগঞ্জ থেকে আরও একজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুরোনো লঞ্চ টার্মিনালের পন্টুনের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন ও নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটক তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। সংবাদ সম্মেলনে এক নারী যাত্রীর কাছে এত স্বর্ণালংকার থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, চট্টগ্রামে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ওই নারী আরও কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন। তার হাতব্যাগে অন্য নারীদের স্বর্ণালংকারও ছিল।

তবে বাদীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া আরও কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কেলা জাহিদ (২১), গরু জাহিদ (২০) ও রাব্বি (২৪)। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোয়ারাবাজারে বালুমহাল বন্ধ, ৫০ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


দোয়ারাবাজারে বালুমহাল বন্ধ, ৫০ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন জটিলতার কারণে চেলা নদীর বালুমহাল থেকে বালু উত্তোলন করা সম্ভব না হওয়ায় ৫০ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। কর্মহীনতার কারণে তাদের অবস্থা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সূত্র অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর বালু মহাল চলতি বছরে প্রায় ২৭ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। এই ইজারাকৃত বালু মহালকে কেন্দ্র করে ছাতক ও দোয়ারাবাজারের প্রায় ৫০ হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে আসছিলেন।

বর্ষা মৌসুমের চলাকালীন সময়ে বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে কিছু সময়ের জন্য বালু উত্তোলনের কার্যক্রম চললেও, পানি শুকিয়ে যাওয়ার কারণে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদীর বালু মহালের সীমানা নির্ধারণ না করার ফলে গত কয়েক মাস ধরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এই কারণে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা বাহার মিয়া, নুরুল গনি, মান্নান মিয়া সহ একাধিক শ্রমিক জানান, "ইজারাকৃত নদীতেও আমরা বালু উত্তোলন করতে পারছিনা। নদীর পাড়ের মানুষের একমাত্র উপার্জনের মাধ্যম হচ্ছে এই চেলা নদী। চেলা নদীতে বালু পাথর উত্তোলনের মাধ্যমেই আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। তবে পানি শুকিয়ে যাওয়ায় আর বিজিবি'র বাঁধা মুখে বালু উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আমরা এখন কি করব, কোথায় যাবো?"

অন্যদিকে, স্থানীয় বিজিবি'র সদস্যরা ভিন্ন বক্তব্য রাখছেন। তাদের দাবি, ভূমি প্রশাসন যেখানে ইজারাদারকে মহাল নির্ধারণ করে দিবে, সেখানে তাদের কোন বাঁধার কারণ নেই। তারা জানান, "আমরা সীমান্তে জননিরাপত্তার জন্য কাজ করছি।"

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা জান্নাত বলেন, "সপ্তাহ হয়নি আমি দোয়ারাবাজারে এসেছি। এখনো সবকিছু দেখা হয়নি। বিষয়টা দেখব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ৩৯০০ কেজি ভারতীয় জিরা জব্দ, ৩ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


মাধবপুরে ৩৯০০ কেজি ভারতীয় জিরা জব্দ, ৩ গ্রেফতার

হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশ একটি ট্রাক থেকে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে, যা চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও একজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ট্রাকটি এবং জিরাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন যশোরের শার্শা উপজেলার মুজাহিদ (২৪), একই জেলার চৌগাছা উপজেলার যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার মারুফ আহমদ (১৯)। পুলিশ জানায়, পলাতক ব্যক্তির নাম শুভ্র দাশ (৪৫), যিনি সিলেটের কোতোয়ালি থানার উপশহর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিলেট থেকে হলুদ রঙের একটি ট্রাকে করে ভারতীয় জিরা ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ পরে মহাসড়কের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন ট্রাকটি আটক করা হলে, ট্রাক থেকে চারজন পালানোর চেষ্টা করে। পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের দেখানো মতে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এছাড়া ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের হলুদ রঙের ট্রাকটিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা উদ্ধারকৃত জিরার বৈধ কোনো আমদানি বা ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা পলাতক শুভ্র দাশের নাম প্রকাশ করেন। তাদের দাবি, শুভ্র দাশসহ তারা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে জিরা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক শুভ্র দাশকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি/২৫-ডি ধারায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%