ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

১২টি তাল বাজিয়ে রেকর্ড গড়লো স্বরশ্রী হেগড়ে


১২টি তাল বাজিয়ে রেকর্ড গড়লো স্বরশ্রী হেগড়ে

ভারতীয় শাস্ত্রীয় সুরের বাদ্যযন্ত্র তবলায় তাল ও ছন্দ তুলে একটি রেকর্ড স্থাপন করেছে ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলার হোন্নাভারার বিস্ময়বালিকা স্বরশ্রী হেগড়ে। মাত্র ২ বছর ১০ মাস বয়সে, ১২টি ভিন্ন তাল বাজানোর পাশাপাশি মুখে সেগুলোর বোল আবৃত্তি করে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম লিখিয়েছে এই ক্ষুদে প্রতিভা।

সাধারণত শাস্ত্রীয় সংগীতের তালগুলো আয়ত্ত করতে দীর্ঘ সময়ের অনুশীলন ও মনোযোগের প্রয়োজন হয়। কিন্তু স্বরশ্রী ৩ বছর পূর্ণ হওয়ার আগেই নিখুঁত ছন্দজ্ঞান, সমন্বয় এবং হাতের সুনির্দিষ্ট সঞ্চালনে তা আয়ত্ত্বে এনেছে। এই অর্জন সংস্কৃতি অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্বরশ্রীর রেকর্ড গড়ার মুহূর্তের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, শুভ্র সাদা ফ্রক পরে তবলা ও মাইক্রোফোনের সামনে বসে আছে স্বরশ্রী। হাজার হাজার দর্শকের সামনে ছোট ছোট হাতে বাজিয়ে শোনাচ্ছে ভিন্ন ভিন্ন তবলার ১২টি তাল।

আরও পড়ুন: ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

স্বরশ্রীর পরিবার সংগীতের সাথে যুক্ত। তার বাবা গুরুরাজ হেগড়ে আদুকালা একজন পেশাদার তবলা বাদক এবং মা শ্রিলতা হেগড়ে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিল্পী। বাবার কাছে শিক্ষার্থীদের তবলা শেখা দেখেই বাদ্যযন্ত্রটির প্রতি তার প্রবল আগ্রহ জন্মায়।

মেয়ের আগ্রহ দেখে তার বাবা-মা তার জন্য বিশেষভাবে ছোট আকারের দুটি তবলা তৈরি করে দেন, যা দিয়ে সে নিয়মিত অনুশীলন শুরু করে। আগ্রহ থেকেই ধীরে ধীরে সংগীতচর্চার শুরু। যা এখন অসাধারণ সাফল্যে রূপ নিয়েছে।

এদিকে, স্বরশ্রীর রেকর্ড গড়ার মুহূর্তের ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শিশুটির অসাধারণ প্রতিভা নিয়ে প্রশংসায় মেতেছেন সংগীতজ্ঞ ও নেটিজেনরা।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া ও শিল্পা শেঠির কারওয়া চৌথ উদ্‌যাপন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করার জন্য আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে।

প্রকল্পের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। সম্প্রতি প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালব পরীক্ষার যে জটিলতা দেখা দিয়েছিল, সেটি সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

পরবর্তী ধাপ হিসেবে ‘বি-২’ শুরু হয়, যেখানে পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করার পর প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ক্রিটিক্যালিটি’ পর্যায় শুরু হয়। ‘ক্রিটিক্যালিটি’ হচ্ছে একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যার মাধ্যমে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ‘চেইন রিঅ্যাকশন’ বা পরমাণু বিভাজন শুরু হয় এবং ধাপে ধাপে স্থিতিশীল ও নিরাপদ উপায়ে শক্তি উৎপাদন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন ৩০০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হলে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রমও রাশিয়া শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি ৩ বগি নিয়ে ২ কিলোমিটার সামনে চলে যায়।

এই ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করার পর ট্রেনের চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

মেরামত ও সংযুক্তির কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে থাকা ক, গ ও ঘ নম্বর বগির সঙ্গে পেছনের বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। এর ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়।

ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান। পরে পেছনের দিকে নিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়।

ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, যোগ করেন ওসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা শেষ হতেই ঘাটে ফিরছে ইলিশ বোঝাই শত শত ট্রলার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


নিষেধাজ্ঞা শেষ হতেই ঘাটে ফিরছে ইলিশ বোঝাই শত শত ট্রলার

মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সমুদ্র থেকে ইলিশ বোঝাই ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করেছে। পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে টনকে টন মাছ নামছে। তবে এসব মাছের একটি বড় অংশ পচা বা অর্ধপচা অবস্থায় রয়েছে। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় প্রশাসনকে ম্যানেজ করে তারা সমুদ্রে মাছ শিকার করেছেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে এবং বরফের অভাবে বিপুল পরিমাণ ইলিশ নষ্ট হয়েছে।

একেকটি ট্রলারকে মাছ শিকারের জন্য সাত থেকে দশ দিনের বেশি সময় সমুদ্রে থাকতে হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শত শত ট্রলার ইলিশ বোঝাই হয়ে ঘাটে ফিরেছে। তাহলে কি ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেই অবাধে ইলিশ শিকার করা হয়েছে?

সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের মধ্যে কেউ কেউ জানাচ্ছেন, কোস্টগার্ড ও নৌ পুলিশকে ম্যানেজ করে নিষেধাজ্ঞার মধ্যেও মাছ শিকার করেছেন তারা। ট্রলারগুলো ইলিশে পূর্ণ হলেও নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় তারা সমুদ্রে ছিলেন। তবে দীর্ঘদিন মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত বরফ না থাকার কারণে বিপুল পরিমাণ ইলিশ পচে গেছে। কিছু ট্রলারে পচন ঠেকাতে মাছ কেটে লবণ মাখিয়ে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যেও কিছু জেলের মাছ শিকারের ঘটনায় সাধারণ মৎস্যজীবীরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও প্রভাবশালীদের সহযোগিতায় একটি চক্র নির্বিঘ্নে মাছ শিকার করেছে। অন্যদিকে, নিষেধাজ্ঞা মেনে ঘাটে অবস্থান করা সাধারণ জেলেরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এতে মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং নিয়ম মেনে চলা জেলেরা বৈষম্যের শিকার হচ্ছেন।

কিন্তু কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সালমান বলেন, "টাকা নিয়ে ম্যানেজ হয়ে জেলেদের মাছ শিকারের সুযোগ দেয়া হয়েছে- এ ধরনের অভিযোগ সত্য নয়।" তবে তিনি জানান, রাতের আঁধারে পালিয়ে সাগরে যেতে পারে। "আমাদের অভিযান প্রতিদিনই ছিল। তবে বিশাল জায়গা এবং অনেকগুলো ঘাটের কারণে একসঙ্গে অভিযান করা বা নজরদারি করা কঠিন। তাই কেউ পালিয়ে যেতে পারে।" তবে টাকার বিনিময়ে ম্যানেজের অভিযোগকে তিনি অসত্য বলেছেন।

ডিম ছাড়ার জন্য প্রজনন মৌসুমে মা ইলিশ সাগরের লোনা পানি ছেড়ে নদীর মিঠাপানিতে আসে। এ সময় নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর ২২ দিনের জন্য নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এবারের নিষেধাজ্ঞা ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ গণতন্ত্রের সংকটময় সময় পার করছে: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


দেশ গণতন্ত্রের সংকটময় সময় পার করছে: আসিফ মাহমুদ

সরকার জনগণের প্রতি প্রতিশ্রুতি থেকে সরে এসে প্রতারণার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, "দেশ গণতন্ত্রের সংকটময় সময় পার করছে।"

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

এনসিপির মুখপাত্র আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে, কিন্তু জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ৩১ দফা ভুলে গেছে।

আসিফ মাহমুদ বলেন, জনগণের পাশাপাশি নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গেও প্রতারণা করছে সরকার।

তিনি উল্লেখ করেন, এনসিপি আগামী ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে। সরকারের দলীয় প্রশাসকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপি বিভিন্ন স্থানে উচ্ছেদের নামে নতুন করে চাঁদাবাজির পথ অবলম্বন করছে। দেশ বর্তমানে গণতন্ত্রের সংকটময় সময় পার করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%