প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি ৩ বগি নিয়ে ২ কিলোমিটার সামনে চলে যায়।
এই ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করার পর ট্রেনের চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
মেরামত ও সংযুক্তির কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে থাকা ক, গ ও ঘ নম্বর বগির সঙ্গে পেছনের বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। এর ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়।
ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান। পরে পেছনের দিকে নিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়।
ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, যোগ করেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন