প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করার জন্য আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে।
প্রকল্পের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। সম্প্রতি প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালব পরীক্ষার যে জটিলতা দেখা দিয়েছিল, সেটি সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
পরবর্তী ধাপ হিসেবে ‘বি-২’ শুরু হয়, যেখানে পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করার পর প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ক্রিটিক্যালিটি’ পর্যায় শুরু হয়। ‘ক্রিটিক্যালিটি’ হচ্ছে একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যার মাধ্যমে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ‘চেইন রিঅ্যাকশন’ বা পরমাণু বিভাজন শুরু হয় এবং ধাপে ধাপে স্থিতিশীল ও নিরাপদ উপায়ে শক্তি উৎপাদন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন ৩০০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হলে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রমও রাশিয়া শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন