ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

অন্তর্বাস ছাড়া শার্ট পরে অভিনয়ের চাপ, কড়া জবাব রাধিকার


অন্তর্বাস ছাড়া শার্ট পরে অভিনয়ের চাপ, কড়া জবাব রাধিকার

চলচ্চিত্রের শুটিংয়ে অভিনেত্রীদের পোশাক ও শরীর নিয়ে নির্মাতাদের অস্বস্তিকর নির্দেশনা দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এবার বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এমন একটি অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি অ্যাকশন সিনেমার শুটিংয়ের জন্য তাকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরে বোতাম খোলা রাখার নির্দেশও তাকে দেওয়া হয়েছিল। এই নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাধিকা।

সম্প্রতি, নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারের জন্য একটি ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা জানান তিনি। চলচ্চিত্রশিল্পে নারীদের কাজের পরিবেশ এবং শুটিংয়ের সময় তাদের স্বস্তি ও সম্মতির বিষয়টিও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন: তামান্নার শরীর নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিনেত্রীর কড়া জবাব

রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমার দৃশ্যের জন্য তাকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে এবং শার্টের বোতাম খোলা রাখতে বলা হয়েছিল। তবে তিনি এই নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।

অভিনেত্রীর ভাষ্য, “তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…”

রাধিকার এই বক্তব্যের মাধ্যমে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের পোশাক নিয়ে নির্মাতাদের প্রত্যাশা এবং বাস্তবসম্মত নির্দেশনার বিষয়টি সামনে এসেছে।

সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মতি নিশ্চিত করতে ইন্টিমেসি কোঅর্ডিনেটররা কাজ করেন। কিন্তু অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে তাদের পেশাগত ঝুঁকিতে পড়তে হয় বলেও তিনি উল্লেখ করেন। এমনকি এ ধরনের পরিস্থিতিতে তাদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন: অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়: দীঘি

রাধিকার বক্তব্যে চলচ্চিত্রের সেটে সম্মতি, পেশাগত মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, রাধিকা আপ্তে অভিনীত নতুন ভারতীয় সিরিজ ‘আক্কা’ দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। সিরিজটির গল্প ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে নারীদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ। এই গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের ক্ষমতা ও উত্তরাধিকার ধরে রাখতে লড়াই করে যাচ্ছে।

আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার এবং রক্তক্ষয়ী সংঘাতের গল্পে গুরুত্বপূর্ণ দুই চরিত্র ভবানী ও রুদ্র। ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অন্যদিকে রুদ্রর ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তেকে।

নেটফ্লিক্সের এই সিরিজে ক্ষমতার সমীকরণ, উচ্চাকাঙ্ক্ষা এবং সংঘাতের মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যাবে। নতুন সিরিজের প্রচারের পাশাপাশি চলচ্চিত্রশিল্পে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন রাধিকা আপ্তে।

আরও পড়ুন: মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন? বললেন পরিণীতি চোপড়া

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ এম


আ. লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনি প্রচার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা সম্ভব নয়। জামায়াতের পরকীয়া এখন ‘ওপেন সিক্রেট’, যা শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং তাদের প্রভু হিসেবে পরিচিত দেশের সঙ্গেও সম্পর্কিত।

তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাটে মাদরাসা মাঠে বাঘবেড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক অসততার প্রকাশ। ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলে তলে খাতির’ থাকার অভিযোগ মিথ্যা। বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি উল্লেখ করেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত সেই নৃশংস সহিংসতার দায় কোনো রাজনৈতিক সমঝোতার কল্পকাহিনি দিয়ে আড়াল করা যাবে না। বিএনপির বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক অপবাদ দেওয়া শুধু দুঃখজনক নয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাও বটে।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক কাতারে দাঁড় করানোর অপচেষ্টা আসলে আওয়ামী লীগের অতীত অপকর্মের দায় মুছে দেওয়ার চেষ্টা। যারা বিএনপির দীর্ঘ সংগ্রামকে অস্বীকার করতে চায়, তারা ইতিহাসের সত্যকেই অস্বীকার করছে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে কল্পিত আঁতাতের গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকার চেষ্টা করবেন না। ইতিহাসকে বিকৃত করা যায়, কিন্তু ইতিহাসের সত্যকে মুছে ফেলা যায় না।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিচারে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একজনকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে। যাকেই দল থেকে সমর্থন দেওয়া হবে, সবাই মিলে তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা নজরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন। সভাটি পরিচালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন নেতা মো. শাজাহান, আবদুস শহীদ আকন্দ, মাহবুবুল আলম মাসুম, আমিনুল ইসলাম, ইদ্রিস আলী, আলাল উদ্দিনসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল দলে অনভিজ্ঞদের ছড়াছড়ি, প্রথমবার ডাক পেল পাঁচজন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ এম


ব্রাজিল দলে অনভিজ্ঞদের ছড়াছড়ি, প্রথমবার ডাক পেল পাঁচজন

কার্লো আনচেলক্তি সত্যিই একটি চমকপ্রদ কাজ করেছেন।

নভেম্বর মাসে জাপান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে ব্রাজিলে অনুষ্ঠিত ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ। এই দলে অনভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি লক্ষ্যণীয়। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে অ্যালিসন বেকার, এডারসন, মার্কুইনহোস, ক্যাসেমিরো, এডার মিলিতাও, লুকাস পাকুয়েতা এবং ম্যাথিয়াস কুনহার স্থান পাননি।

এবারের দলে প্রথমবার ডাক পেয়েছেন আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান। তাদের মধ্যে মারলন গোমেস ব্রাজিল অলিম্পিক দলে এবং অ্যালিসন অনূর্ধ্ব-২০ দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন, উভয়েই শাখতার দোনেৎস্কে খেলেন। আন্দ্রে লুইজ করিন্থিয়াসে, জনাথন জেসুস ক্রুজেইরোতে এবং অ্যালান ম্যানচেস্টার সিটিতে খেলছেন।

পরিচিত খেলোয়াড়দের মধ্যে গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ব্রুনো গিমারায়েস, এন্দরিক, এস্তেভাও, রাফিনহা ও ভিনিসিউস জুনিয়র রয়েছেন। বাকিদের মধ্যে কেউ জাতীয় দলের হয়ে ১৫টি ম্যাচও খেলেননি। কেউ একটি, কেউ দুটি এবং কেউ ১০টি ম্যাচ খেলেছেন।

ব্রাজিল ১৪ নভেম্বর সিঙ্গাপুরে জাপানের বিরুদ্ধে এবং ১৭ নভেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি হবে।

ব্রাজিল দল

গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি ও মরিস্কো।

ডিফেন্ডার: আর্থুর দিয়াস, কার্লোস অগাস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, জাইর কুনহা, জনাথন জেসুস, ভেন্ডারসন, ভিতর রেইস ও ওয়েসলে।

মিডফিল্ডার: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, গ্যাব্রিয়েল বনটেম্পো, জোয়াও গোমেস ও মারলন গোমেস।

ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা, অ্যালান, এন্দরিক, এস্তেভাও, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ মিনিটে হ্যাটট্রিক, এক হাজার গোলের কাছে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ এম


১৫ মিনিটে হ্যাটট্রিক, এক হাজার গোলের কাছে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে আল খলুদকে পরাজিত করেছেন আল নাসরের কাছে। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল নাসর ৫-৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছে।

আল আওয়াল পার্কে ম্যাচের ২৪ মিনিটে আল নাসরকে প্রথমে এগিয়ে দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এরপর ৩৮ মিনিটে গোল করেন সাদিও মানে। রোনালদোকে গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত, সেই সময় খলুদ ২-২ গোলে সমতায় ছিল।

ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোলটি করেন পর্তুগিজ তারকা রোনালদো। তিনি জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন। ৭২ মিনিটে আবারও ফেলিক্সের অ্যাসিস্টে গোল করেন তিনি। ৮১ মিনিটে মানের অ্যাসিস্টে হ্যাটট্রিক সম্পন্ন করেন রোনালদো।

এটি রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৮৩৯তম গোল। তিনি জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। এর মানে হলো, এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন মাত্র ১৫ গোল।

রোনালদোর হ্যাটট্রিকের মাধ্যমে আল নাসর সৌদি প্রো লিগে জয়লাভ করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের ১১ ম্যাচে ৯ জয়, ১ হার এবং ১ ড্র রয়েছে, ফলে তাদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে শীর্ষে আল কাদসিয়া। খলুদ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ এম


জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন জাপানে চার দিনের সরকারি সফর শেষে। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানের স্থানীয় সময় ২৯ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে চার দিনের সরকারি সফরে যান। সফরের সময় তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

জাপান সফরের সময় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলে।

এছাড়া সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের এই সফরে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ আলোচনা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%