০১:৩১ পি.এম
বলিউডের তারকা সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি, জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে এই তারকা দম্পতি উপস্থিত হয়ে সেই আগ্রহকে আরও বাড়িয়ে দেন।
শোয়ের একটি বিশেষ পর্বে সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানের পাঠানো একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়। ভিডিওতে, সৎমা কারিনা সম্পর্কে ইব্রাহিমের প্রশংসাসূচক মন্তব্য এবং পরিবারের মধ্যে সুসম্পর্কের কথা উঠে আসে।
সাইফ এবং কারিনা তাদের পারিবারিক বন্ধন নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভিডিও বার্তায় ইব্রাহিম তার বাবাকে ‘হিরো’ ও আদর্শ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বাবার তারকা হওয়ার পাশাপাশি জীবনের কঠিন লড়াই ও চড়াই-উতরাই পার করার জন্য তিনি সাইফকে বেশি শ্রদ্ধা করেন।
আরও পড়ুন: পারশার স্বামী আসাদ নূর কিনা, নেটিজেনদের মধ্যে আলোচনা
সাইফের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা এবং অতীতে বান্দ্রার বাসভবনে ঘটে যাওয়া হামলার ঘটনা উল্লেখ করে ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। ড্যাড, তুমি আমার আদর্শ। আমার হিরো। তবে তুমি কে, তার চেয়েও বড় কথা তুমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো। জীবনের উঁচু-নিচু পথ, হার্ট অ্যাটাক, আঙুলের চোট, ছুরিকাঘাতের ঘটনা— সবকিছুর পরেও তুমি শক্তভাবে টিকে আছো। আর সেই কারণেই তুমি আমার হিরো এবং সবসময় এভাবেই থাকবে।’
এরপর, করিনা কাপুর খানকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, ‘আর বেবো, আমি চাই তুমি জেনে রাখো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ ছোটমা (স্টেপ-মাদার)। তুমি সবসময় আমাদের পাশে থেকেছ। তাই তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’
শোয়ের শেষে, উপহার কাকে দেওয়া উচিত এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইব্রাহিম বিন্দুমাত্র দ্বিধা না করে বাবার নাম উল্লেখ করেন।
পারিবারিক সুসম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সাইফ আলি খান জানান, একটি পরিবারকে সুন্দরভাবে একত্রিত রাখার পেছনে কারিনার অবদান অনেক। প্রথম পক্ষের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার সম্পর্ক গড়ে ওঠার পুরো কৃতিত্ব তিনি স্ত্রীকে দেন, তবে সবার পারস্পরিক সহযোগিতাকেও তিনি সাধুবাদ জানান।
আরও পড়ুন: কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?
অভিনেতা বলেন, ‘সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই করিনাকে এবং বাকিদের দেবো, কারণ এই বিষয়গুলো দুদিক থেকেই কাজ করে।’
অন্যদিকে, ইব্রাহিমের ছোট দুই ভাই তৈমুর ও জেহের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন কারিনা। তিনি জানান, তৈমুর ও জেহ তাদের বড় ভাই ইব্রাহিমকে ভীষণ ভালোবাসে এবং তার প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে।
করিনার ভাষায়, ‘তৈমুর ও জেহ ইব্রাহিমকে খুব ভালোবাসে। ওরা ওর মতো হতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ইব্রাহিমও ওদের সঙ্গে সময় দিতে চেষ্টা করে।
আরও পড়ুন: ‘দার-ই-নাজাত’ নাটকের নারী চরিত্র ও দাম্পত্য সম্পর্ক নিয়ে বিতর্ক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন