ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ


‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে হাজারো দর্শক জড়ো হয়েছিলেন। এই বিশাল জনসমাগমের সুযোগ নিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে পুলিশ হাতেনাতে আটক করেছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই দর্শকরা দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেন। এক পর্যায়ে মাঠে প্রায় ৫-৭ হাজার মানুষের সমাগম ঘটে।

আরও পড়ুন: পারশার স্বামী আসাদ নূর কিনা, নেটিজেনদের মধ্যে আলোচনা

দর্শকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এত নিরাপত্তার মধ্যেও ভিড়ের সুযোগ নিয়ে পেশাদার চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে।

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ধর্মঘটের শঙ্কা কেটে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ধর্মঘটের শঙ্কা কেটে গেছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ধর্মঘটের সম্ভাবনা আপাতত দূর হয়েছে। শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলমান থাকায় আলোচনা করার সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের সংগঠন প্যাসিফিক মেরিটাইম অ্যাসোসিয়েশন এই তথ্য প্রকাশ করেছে। বন্দরের প্রায় ২৫০ জন নিরাপত্তাকর্মীর প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠনের সঙ্গে নতুন আলোচনা অনুষ্ঠিত হবে।

এই নিরাপত্তাকর্মীরা বন্দরের প্রবেশপথে পণ্যবাহী ট্রাক ও কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের ওপর নজরদারির কাজ করেন।

নিয়োগকর্তাদের সংগঠন জানায়, যদি এই কর্মীরা ধর্মঘটে যান, তাহলে লং বিচ বন্দরের প্রায় ৮৫ শতাংশ এবং লস অ্যাঞ্জেলেস বন্দরের ৩৩ শতাংশ পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হতে পারে।

সম্প্রতি, সেপ্টেম্বর মাসে দুই বন্দরে পণ্য পরিবহনে সর্বকালের রেকর্ড সৃষ্টি হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ছুটির মৌসুমের জন্য খুচরা পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র নির্মাণের সরঞ্জাম এবং গাড়ির যন্ত্রাংশ।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েস্ট ইন্ডিজের লিড দেড়শ ছাড়াল, হৃদয়ের ২৪২ রানের ইনিংস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ওয়েস্ট ইন্ডিজের লিড দেড়শ ছাড়াল, হৃদয়ের ২৪২ রানের ইনিংস

লাঞ্চের পূর্বে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। তাদের লিড দেড়শ ছাড়িয়েছে, কাভেম হজ এবং কেভিন উইকহ্যামের জুটিতে তারা বড় সংগ্রহের পথে হাঁটছে।

১১৯ রান উঠার পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ৩৬ রান করা জশুয়া ডা সিলভাকে তাইজুল ইসলাম এবং ৬১ রান করা ব্রান্ডন কিংকে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে ব্রেকথ্রু দেন। এরপর প্রতিরোধ গড়ে তোলেন হজ ও উইকহ্যাম।

বাংলাদেশ তাদের এই জুটি ভাঙতে পারছে না। হজ ইতোমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন এবং উইকহ্যামও সেই পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখার সময় তারা ২ উইকেটে ১৮৮ রান নিয়ে ব্যাট করছেন। হজের রান ৫১ এবং উইকহ্যামের রান ৩৮। তাদের লিড এখন ১৫৮।

গতকাল বাংলাদেশ তাওহীদ হৃদয়ের বীরত্বসূচক ইনিংসে দিনটিকে নিজেদের করে নিয়েছিল। টাইগারদের ৩৮৬ রান করার দিনে হৃদয় একাই ২৪২ রান করেন। এই ইনিংসে হৃদয় অনেকগুলো রেকর্ড ভাঙেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, ইনিংসে সর্বোচ্চ ছক্কা, এক দিনে সর্বোচ্চ রান; সবই এখন তার দখলে। বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার হিসাবেও হৃদয় প্রথম।

বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৯ রানের রেকর্ড ইনিংস হৃদয় ভেঙে দেন জোমেল ওয়ারিক্যানকে চার হাঁকিয়ে। শেষ পর্যন্ত তিনি ২৪২ রানে অপরাজিত থাকেন।

এই ইনিংসে হৃদয় ১১টি ছক্কা মারেন। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি তামিম ইকবালের, যিনি ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৭ ছয় মেরেছিলেন।

গতকাল ২৯ রান নিয়ে অপরাজিত থাকা হৃদয় আজ করেছেন ২১৩ রান। এক দিনে সর্বোচ্চ রান করার আগের রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সাকিব ২১২ রান করেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


বাংলাদেশকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "বাংলাদেশকে বুকে ধারণ করে" এই লক্ষ্য অর্জন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, "করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।" তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা কিছু প্রয়োজন, তা সকলকে ঐক্যবদ্ধভাবে করতে হবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উপরও গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। তিনি উল্লেখ করেন, সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা সৃষ্টি হবে। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা)। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

অনুষ্ঠানে সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয় এবং সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমাগারে আলুর কেজি ১১ টাকা, ক্রেতার অভাবে কৃষকদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


হিমাগারে আলুর কেজি ১১ টাকা, ক্রেতার অভাবে কৃষকদের ভোগান্তি

হিমাগারে হাজার হাজার টন আলু পড়ে রয়েছে। তবে ক্রেতার অভাব দেখা দিয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা বাধ্য হয়ে প্রতি কেজি আলু ১১ থেকে ১২ টাকায় বিক্রি করছেন। কিন্তু হিমাগারে সংরক্ষণ করতে গিয়ে কেজিপ্রতি খরচ হয়েছে ৯ টাকার বেশি।

উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে ব্যয় ২০ টাকারও বেশি দাঁড়িয়েছে। ফলে কম দামে আলু বিক্রি করেও লোকসান কমানো সম্ভব হচ্ছে না তাদের। এই অবস্থায় কুড়িগ্রামের ছয়টি হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রীত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি হওয়ায় শুরু থেকেই বাজারে চাপ ছিল। এর সঙ্গে যোগ হয়েছে খালি বস্তার সংকট, বাড়তি দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধি। দাম বাড়বে—এমন আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেছেন। কিন্তু বাজারে দাম বাড়ার পরিবর্তে ক্রমাগত কমতে শুরু করেছে। এখন ঋণ, বস্তা ও হিমাগার ভাড়ার দায় মেটাতে গিয়ে অনেক কৃষককে উল্টো নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে।

হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক আব্দুল্লাহ বলেন, "ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছিলাম। এখন যে দাম, তাতে আলু বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। হিমাগার ভাড়া, বস্তা ও অন্যান্য খরচ যোগ করে আরও বড় লোকসান গুনতে হচ্ছে।"

স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, "এ অঞ্চলে আলুর উৎপাদন বেশি। কিন্তু একসঙ্গে এত আলু বাজারে আসায় দাম পড়ে গেছে। এখন হিমাগার থেকে আলু বের করার জন্য কৃষকদের চাপ বাড়ছে, অথচ পাইকারের দেখা মিলছে কম।"

রোকন মিয়া জানান, "১১-১২ টাকা কেজিতে আলু বিক্রি করে কৃষকের কোনো লাভ নেই। অনেকে ঋণ করে আলু উৎপাদন ও সংরক্ষণ করেছেন। দ্রুত দাম না বাড়লে তাঁদের লোকসানের বোঝা আরও বাড়বে।"

বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, চলতি বছর তাঁদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ছয় হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে। এখনো পাঁচ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, "এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য অনুকূল হওয়ায় এখানে উৎপাদন বেশি হয়। উৎপাদন খরচও তুলনামূলক কম। এ কারণে কৃষকরা ব্যাপকভাবে আলু চাষ করেন। একই সময়ে বেশি আলু উৎপাদিত হওয়ায় তখন দাম কমে যায়।"

তিনি আরও বলেন, "বর্তমানে হিমাগারে বিপুল পরিমাণ আলু সংরক্ষিত রয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারদর বাড়ানো সম্ভব হলে কৃষকদের ভোগান্তি কমবে এবং হিমাগারে থাকা আলু নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%