০২:৫৯ পি.এম
ভারতের পক্ষ থেকে সৌদি আরবের রিয়াদ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট টাওয়ারে হুথিদের হামলার ঘটনায় একটি কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার তথ্য জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলে। একই সঙ্গে এই হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা
এ সময় ভারতের পক্ষ থেকে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় ভারতের অব্যাহত সমর্থনের কথাও জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন