০৭:২৬ পি.এম
মেহেদী হাসান পলাশ, যিনি সাংবাদিক, কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন। এই পদে তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মেহেদী হাসান পলাশকে অন্য কোনো পেশা, ব্যবসা, অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত
এছাড়া, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বর্তমানে মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্বও পালন করছেন। তাছাড়া, সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও তার দায়িত্ব রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন