০৭:১২ পি.এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, ইরানের সেনারা শত্রু বাহিনীকে অনেক গভীরে হটানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাঁর মতে, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘বড় ধরনের কৌশলগত ক্ষতির’ সম্মুখীন হয়েছে।
আইআরজিসি প্রধান সাম্প্রতিক যুদ্ধের নথিপত্র নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, তিনি দাবি করেন যে, শত্রুপক্ষ গুরুতর ধাক্কা, বড় ধরনের স্থবিরতা এবং কৌশলগত অস্পষ্টতার মুখোমুখি হয়েছে।
মেজর জেনারেল ওয়াহিদি উল্লেখ করেছেন, মাঠে আইআরজিসি আগের যেকোনো সময়ের তুলনায় অধিক শক্তিশালী ও প্রস্তুত রয়েছে এবং শত্রু বাহিনীকে অনেক গভীরে ঠেলে দেওয়ার সক্ষমতা তাদের আছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, এসব সামরিক সাফল্যের কারণে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের গতিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার জবাব দেওয়া হবে এবং এর জন্য প্রতিপক্ষকে অনুতপ্ত হতে হবে।
আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালি ঘিরে সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের পক্ষ থেকে এই কঠোর বার্তা প্রদান করা হয়েছে। তবে ওয়াহিদির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র যাচাই বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আইএসএনএ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন