০২:০৬ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের মধ্যে স্থানীয় পর্যায়ের নির্বাচনে চার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিজয় অর্জন করেছেন। স্থানীয় সময় ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ফলাফলে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। বিজয়ীদের মধ্যে আছেন আবুল খান, শেখ রহমান, মাসুদুর রহমান এবং হাসিব ফাতেমী।
নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক জয় লাভ করেছেন। তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং অন্য তিনজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। রিপাবলিকান পার্টি থেকে নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি হিসেবে সপ্তম মেয়াদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের আবুল খান।
জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী শেখ রহমান পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের সন্তান। কানেকটিকাট স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৪ থেকে তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন চাঁদপুরের মাসুদুর রহমান। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি এবারও বড় ব্যবধানে জয় লাভ করেছেন।
আরও পড়ুন: সৌদি আরব ৯ হাজার ৫৮৯ প্রবাসীকে দেশে ফেরত পাঠালো
নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১৮ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের হাসিব ফাতেমী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন