ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার, ২৩ দোকান উচ্ছেদ


কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার, ২৩ দোকান উচ্ছেদ

কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩৩ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি জেলা পরিষদ উদ্ধার করেছে। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ জমিটির দখল পুনরুদ্ধার করেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়। পরে জেলা পরিষদ নতুন করে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল নেয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩৩ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তিনি সেখানে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করে আসছিলেন। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের মামলা চলছিল।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির দখল পুনরুদ্ধার করে জেলা পরিষদ।

এদিকে, উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। এখন উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, ‘উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান লিজ দেয়া হবে।’

আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু ঘটেনি।

এখন পর্যন্ত, ১৫ মার্চ থেকে শুরু করে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, হামে আক্রান্ত হয়ে ১০৫ শিশুর প্রাণহানি ঘটেছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩১৮ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৯। এই সময়ে ১ হাজার ৪০৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং হাসপাতাল থেকে ১ হাজার ৪৬৮ শিশু ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ শিশু ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: শামসুজ্জামান দুদু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: শামসুজ্জামান দুদু

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব রাজনৈতিক দলকে গণতন্ত্র এবং বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু আওয়ামী লীগকে জন্মলগ্ন থেকেই একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, "আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়।"

তিনি আরও বলেন, "আন্দোলনের তীব্রতায় শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে বসেও তিনি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। গোপালগঞ্জে তারা আগুন দিচ্ছে বিএনপি অফিসে। তারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে না, নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করছে।"

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা উল্লেখ করেন যে, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিজেদের কর্মীদের এখনও নিবৃত্ত রেখেছে। তিনি আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, "আপনাদের নেত্রী পালিয়েছে কিন্তু আপনাদের লোকজন তো এখনো দেশের মধ্যে আছে।"

তিনি বলেন, "আপনারা ভারতে বসে যা করছেন- তাতে আপনারা আগুন দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ আপনারা চান না। আপনারা ভারতের দাসত্ব চান।"

শামসুজ্জামান দুদু ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, "যারা বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চায়, তাদের কীভাবে রুখতে হয় তা এ দেশের মানুষ জানে।"

তিনি আরও বলেন, "এই দেশের মানুষ শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা বিপন্ন করতে চায়, যারা তাদের জীবনকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে কোনো আপোষ নাই।"

এ সময় তিনি একাত্তরের মতো আগামী দিনেও ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানান।

এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদউজ্জামান ফরহাদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদল।

সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশি জনগণের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।

পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা মন্তব্য করেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তারা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং মিউজিক ও গানের পরিবেশনার মাধ্যমে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন। তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে শেখ আলিউর রহমান জানান, দুই দেশের পুরোনো ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তারা আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের চায়ের গুণগতমান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিকভাবে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিকমানের মডেল টি এস্টেট স্থাপনের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে মডেল টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

ব্যারিষ্টার কায়সার কামাল উল্লেখ করেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের রয়েছে বিশেষ তাৎপর্য; বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চা শ্রমিকদের অনেকেই এখনও শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশে চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্য-পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটন ও হৃদয়ের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


লিটন ও হৃদয়ের সেঞ্চুরির পর ৪০০ রানে থামল বাংলাদেশ

বাংলাদেশ ৪০০ রানে থামল। এই অবস্থায় কি টাইগারদের জন্য ম্যাচ না হারানোর নিশ্চয়তা পেয়ে গেল? ইতিহাসের পাতা বলছে, জোহানেসবার্গে টেস্টে এত রান করে কখনো হারেনি কেউ। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ২৩ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশ যেখানে থামল, সেটিকে রূপকথার মতো বলা যেতে পারে। তাওহীদ হৃদয় এবং লিটন দাসের সেঞ্চুরি, পাশাপাশি তানজিদ হাসান তামিমের লড়াকু অর্ধশতক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ভালো অবস্থানে রেখেছে।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪০০ রানে ইনিংস শেষ করেছে। ড্যান পিটারসেনের আগের বলে চার মেরে ৪০০ রান পূর্ণ করার পর পরের বলেই উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে গতকালের (১৫ নভেম্বর) দুটি জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ তামিম এবং তাওহীদ হৃদয়ের মধ্যে ৯৯ রানের জুটি গড়ে ওঠে। ১০৮ বল খেলে ১২টি চারের সাহায্যে ৬৭ রানে আউট হলে বাংলাদেশ আবারও বিপদে পড়ে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%