০৫:০৫ পি.এম
বাংলাদেশ ৪০০ রানে থামল। এই অবস্থায় কি টাইগারদের জন্য ম্যাচ না হারানোর নিশ্চয়তা পেয়ে গেল? ইতিহাসের পাতা বলছে, জোহানেসবার্গে টেস্টে এত রান করে কখনো হারেনি কেউ। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ২৩ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশ যেখানে থামল, সেটিকে রূপকথার মতো বলা যেতে পারে। তাওহীদ হৃদয় এবং লিটন দাসের সেঞ্চুরি, পাশাপাশি তানজিদ হাসান তামিমের লড়াকু অর্ধশতক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ভালো অবস্থানে রেখেছে।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪০০ রানে ইনিংস শেষ করেছে। ড্যান পিটারসেনের আগের বলে চার মেরে ৪০০ রান পূর্ণ করার পর পরের বলেই উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে গতকালের (১৫ নভেম্বর) দুটি জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ তামিম এবং তাওহীদ হৃদয়ের মধ্যে ৯৯ রানের জুটি গড়ে ওঠে। ১০৮ বল খেলে ১২টি চারের সাহায্যে ৬৭ রানে আউট হলে বাংলাদেশ আবারও বিপদে পড়ে।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন