প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব রাজনৈতিক দলকে গণতন্ত্র এবং বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু আওয়ামী লীগকে জন্মলগ্ন থেকেই একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, "আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়।"
তিনি আরও বলেন, "আন্দোলনের তীব্রতায় শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে বসেও তিনি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। গোপালগঞ্জে তারা আগুন দিচ্ছে বিএনপি অফিসে। তারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে না, নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করছে।"
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা উল্লেখ করেন যে, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিজেদের কর্মীদের এখনও নিবৃত্ত রেখেছে। তিনি আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, "আপনাদের নেত্রী পালিয়েছে কিন্তু আপনাদের লোকজন তো এখনো দেশের মধ্যে আছে।"
তিনি বলেন, "আপনারা ভারতে বসে যা করছেন- তাতে আপনারা আগুন দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ আপনারা চান না। আপনারা ভারতের দাসত্ব চান।"
শামসুজ্জামান দুদু ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, "যারা বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চায়, তাদের কীভাবে রুখতে হয় তা এ দেশের মানুষ জানে।"
তিনি আরও বলেন, "এই দেশের মানুষ শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা বিপন্ন করতে চায়, যারা তাদের জীবনকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে কোনো আপোষ নাই।"
এ সময় তিনি একাত্তরের মতো আগামী দিনেও ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানান।
এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদউজ্জামান ফরহাদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন