প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গবেষণায় অধিক গুরুত্ব প্রদান করা আবশ্যক।
রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত ৪৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, "আমরা এখন 'গ্লোবাল ভিলেজ' এ বসবাস করি। প্রতিনিয়ত আমাদেরকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে।" এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গবেষণায় অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। এ সময় শিক্ষকদের উন্নত মানের গবেষণায় মনোযোগী হতে আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, "আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।" এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষাব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি এআই এর অপব্যবহার রোধে সতর্ক থাকার কথাও উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে।" এজন্য শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গড়তে সকলের একযোগে কাজ করার আহ্বান জানান।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো: মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএ এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, নায়েম এর পরিচালক প্রফেসর মো. শাহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন