ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেখ হাসিনাকে জুলাই গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব


শেখ হাসিনাকে জুলাই গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, শেখ হাসিনাকে জুলাই গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হতে হবে।

শফিকুল আলম লিখেছেন, “বিবিসির গভীর অনুসন্ধানভিত্তিক প্রতিবেদনে, জুলাই বিদ্রোহে শেখ হাসিনার নির্দেশে শতাধিক শিশুসহ অসংখ্য বিক্ষোভকারীর গণহত্যার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বিশ্বজুড়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো করে তুলবে। এই গণহত্যার জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের জনগণের ওপর দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে যে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ তিনি (শেখ হাসিনা) চালিয়েছেন, তাতে তার এবং তার দ্বারা সংগঠিত ও ব্যবহৃত ঘাতকদের আর কোনো পালানোর পথ নেই।”

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে একটি অজ্ঞাতপরিচয় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার সময় রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। নিহত যুবকের শরীরের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে যে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৬২ বাংলাদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৬২ বাংলাদেশি নাগরিক

বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এই নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া বুধবার আনুমানিক সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এছাড়া, ৫ জন ত্রিপলিতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।

দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার বিষয় তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু হাসিনা নয়, দলীয়ভাবে আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


শুধু হাসিনা নয়, দলীয়ভাবে আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি।

তিনি গণহত্যার বিচারে উদাসীনতার অভিযোগ তুলে বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এত দীর্ঘ সময় পরেও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।

মির্জা ফখরুল ইসলাম এ সময় আরও বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়, আর যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহবান জানাচ্ছি।

এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান ফখরুল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে, তাদের হিসাব খতিয়ো দেখা উচিত: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে, তাদের হিসাব খতিয়ো দেখা উচিত: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বুধবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অডিট অ্যান্ড একাউন্টিং সামিটের প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, “আর্থিক খাতের সংস্কার নিয়ে অনেক বাঁধা বিপত্তি আছে। অনেকেই মনে করছেন আর্থিক খাতের সংস্কার বিশ্বব্যাংক-আইএমএফ প্রস্তাবেই হচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা নয়। সরকারের নিজস্ব উদ্যোগেও সংস্কার হচ্ছে। তবে যদি তার ভালো পদক্ষেপ নিলে আমরা কেনো তা নেবো না।”

সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, “স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে অডিটিং-অ্যাকাউন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে যারা এসব কাজে জড়িত, তাদের স্বচ্ছতা ও সততা সবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন নয়।”

এনবিআরের ক্ষেত্রে অডিট করা অত্যন্ত জরুরি। এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য ট্যাক্স দেয়, যা অবিশ্বাস্য। যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে, তাদের হিসাব খতিয়ো দেখা উচিত। আবার ১৮ লাখ রিটার্ন জমা পড়ছে, সেখানেও গরমিল থাকতে পারে। যারা অডিট করেন, তাদের অন্তর দৃষ্টি দিয়ে অডিট কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

যদি আমরা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, তাহলে অডিটিং এবং একাউন্টিংকে গুরুত্ব দিতে হবে, বলেন এ উপদেষ্টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%