ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে একটি অজ্ঞাতপরিচয় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার সময় রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। নিহত যুবকের শরীরের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে যে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৬২ বাংলাদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৬২ বাংলাদেশি নাগরিক

বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এই নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া বুধবার আনুমানিক সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এছাড়া, ৫ জন ত্রিপলিতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।

দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার বিষয় তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু হাসিনা নয়, দলীয়ভাবে আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


শুধু হাসিনা নয়, দলীয়ভাবে আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি।

তিনি গণহত্যার বিচারে উদাসীনতার অভিযোগ তুলে বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এত দীর্ঘ সময় পরেও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।

মির্জা ফখরুল ইসলাম এ সময় আরও বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়, আর যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহবান জানাচ্ছি।

এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান ফখরুল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে, তাদের হিসাব খতিয়ো দেখা উচিত: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে, তাদের হিসাব খতিয়ো দেখা উচিত: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বুধবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অডিট অ্যান্ড একাউন্টিং সামিটের প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, “আর্থিক খাতের সংস্কার নিয়ে অনেক বাঁধা বিপত্তি আছে। অনেকেই মনে করছেন আর্থিক খাতের সংস্কার বিশ্বব্যাংক-আইএমএফ প্রস্তাবেই হচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা নয়। সরকারের নিজস্ব উদ্যোগেও সংস্কার হচ্ছে। তবে যদি তার ভালো পদক্ষেপ নিলে আমরা কেনো তা নেবো না।”

সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, “স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে অডিটিং-অ্যাকাউন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে যারা এসব কাজে জড়িত, তাদের স্বচ্ছতা ও সততা সবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন নয়।”

এনবিআরের ক্ষেত্রে অডিট করা অত্যন্ত জরুরি। এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য ট্যাক্স দেয়, যা অবিশ্বাস্য। যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে, তাদের হিসাব খতিয়ো দেখা উচিত। আবার ১৮ লাখ রিটার্ন জমা পড়ছে, সেখানেও গরমিল থাকতে পারে। যারা অডিট করেন, তাদের অন্তর দৃষ্টি দিয়ে অডিট কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

যদি আমরা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, তাহলে অডিটিং এবং একাউন্টিংকে গুরুত্ব দিতে হবে, বলেন এ উপদেষ্টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মাদারীপুর বিএনপির

মাদারীপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


মাদারীপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠনের দাবি

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নির্যাতিত এবং ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসরদের পুনর্বাসন, জুলাই আন্দোলনে খুনী আসামীদের পক্ষ নেয়া, দালালী-চাঁদাবাজি এবং জেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া অনুসরণ না করে অর্থের বিনিময়ে গঠনের অভিযোগ রয়েছে।

দলীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২ জুন গঠিত হয় মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। তিন মাসের জন্য গঠিত এই কমিটি আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। এর ফলে নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে, দলীয় কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে এবং জেলা জুড়ে সংঘাত ও বিশৃঙ্খলা বেড়েছে।

৪৩ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে তিনজন ইতোমধ্যে মারা গেছেন এবং অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম কার্যত থমকে গেছে। তবে কেন্দ্রীয় বিএনপি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, এ বিষয়ে অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু সেই কমিটিতে স্থানীয় আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এর ফলে তীব্র অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে। সংঘর্ষ, বোমাবাজি ও সহিংসতার ঘটনা ঘটেছে।

সদর উপজেলার শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সবচেয়ে বড় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের এক নেতাকে পৌর শ্রমিক দলের সভাপতি করার উদ্যোগ নেওয়ায় দলে তীব্র বিরোধ দেখা দেয়। এই বিরোধের জেরে রোববার (২৩ মার্চ) কুপিয়ে হত্যা করা হয় উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে।

এছাড়া জেলা বিএনপির বিভিন্ন অংশে দলীয় ব্যানারে চাঁদাবাজি, অনিয়ম ও কর্তৃত্ববাদী নেতৃত্বের অভিযোগও উঠেছে। এসব ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক ভীত ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন সিনিয়র নেতৃবৃন্দ।

এই পরিস্থিতিতে জেলা বিএনপির ২৯ জন নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার জন্য। চিঠিতে তারা উল্লেখ করেছেন, অবিলম্বে একটি নিরপেক্ষ, সক্রিয় ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন না করলে দলের অস্তিত্ব এই জেলায় সংকটাপন্ন হয়ে পড়বে।

নেতাকর্মীরা বলছেন, “দলের অভ্যন্তরে যারা অনৈতিক উপায়ে ক্ষমতা ভোগ করছেন, তারা আসলে বিএনপিকে নয়, নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন। এদের সরানো না গেলে আগামীর আন্দোলনে জেলার ভূমিকা শূন্য হয়ে যাবে।”

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের আভ্যন্তরীণ এই সংকট সমাধানে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া বিকল্প নেই।

ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসরদের পুনর্বাসনে সহোযোগিতা, দালালী, চাঁদাবাজি ও দলীয় নেতাকর্মী খুনের মদতদানসহ নানা অভিযোগে যুক্ত দলীয় সাংগঠনিক স্থবিরতা এবং অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ নিয়ে বিতর্কিত ও মেরুদণ্ডহীন আহ্বায়ক কমিটি ভেঙে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%