প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে একটি অজ্ঞাতপরিচয় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার সময় রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। নিহত যুবকের শরীরের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে যে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন