ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ, প্রতিমন্ত্রীর স্বাক্ষর


হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ, প্রতিমন্ত্রীর স্বাক্ষর

বাংলাদেশ যুক্ত হয়েছে বৈশ্বিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ, যা হিমবাহের বরফ গলারোধে কাজ করছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ২৬তম দেশ হিসেবে এই উদ্যোগের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে এই ঘোষণা দেওয়া হয়।

এএমআই ২০২২ সালে মিসরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে চিলি ও আইসল্যান্ডের নেতৃত্বে যাত্রা শুরু করে। এই উদ্যোগের লক্ষ্য হলো হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলার গতি কমানো, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকার জোরদার করা।

আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এসময় বলেন, "এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।" তিনি আরও বলেন, "এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হবে।"

বাংলাদেশে উল্লেখযোগ্য হিমবাহ না থাকলেও, দেশটি হিমালয়সহ বিভিন্ন অঞ্চলের বরফ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বাড়তে পারে। সুপেয় পানির উৎস, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং কৃষি ও মৎস্যনির্ভর মানুষের জীবিকা ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অভিযোজনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর সহযোগিতা চেয়েছে।

তবে, এএমআইতে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ সরাসরি কোনো অর্থায়ন বা প্রকল্প সুবিধা পাবে, এমন নিশ্চয়তা নেই। বরং, হিমবাহ গলার বৈশ্বিক প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নীতিনির্ধারণ এবং সহযোগিতায় অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দ্য রিম্যারিড এমপ্রেস’ ডিজনি প্লাসে ইতিহাস গড়ল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


‘দ্য রিম্যারিড এমপ্রেস’ ডিজনি প্লাসে ইতিহাস গড়ল

কোরিয়ান সিরিজের জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে এবার দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে রাজকীয় প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াইয়ের কাহিনী নিয়ে নির্মিত ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। মুক্তির পর আন্তর্জাতিক পর্যায়ে সিরিজটি যেভাবে সাড়া ফেলেছে, তা কোরিয়ান বিনোদনজগতে নতুন আলোচনা শুরু করেছে।

ডিজনি প্লাসে মুক্তির তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে সিরিজটি। এটি প্ল্যাটফর্মটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় মৌলিক সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ ৫০টির বেশি দেশে কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। বৈশ্বিক তালিকাতেও এর অবস্থান শক্তিশালী। মার্ভেলের ‘ভিশন কোয়েস্ট’-এর পর সিরিজটি দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে মুক্তির আগে সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে পুরোপুরি ইতিবাচক মনোভাব ছিল না। টিজার প্রকাশের পর এর পোশাক, দৃশ্যায়ন এবং উপস্থাপনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছিল। কিন্তু প্রচারের পর নির্মাতারা সেই সংশয় অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। দর্শকদের আগ্রহ যে কেবল কোরিয়ায় সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক সাফল্যই তার প্রমাণ।

সিরিজটির কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে। যখন স্বামী সম্রাট সোভিয়েশু অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে বিচ্ছেদের প্রস্তাব দেন, তখন গল্পের নাটকীয় মোড় শুরু হয়। অপমানের কাছে নতি স্বীকার না করে নাভিয়ে বরং পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার অনুমতি চান। ব্যক্তিগত সম্পর্কের এই টানাপোড়েন একসময় দুই সাম্রাজ্যের ক্ষমতার দ্বন্দ্বে রূপ নেয়।

নেভার ওয়েবটুনের জনপ্রিয় গল্প অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন। এতে অভিনয় করেছেন শিন মিন-আহ, জু জি-হুন, লি সে-ইয়ং এবং লি জং-সুক। মুক্তির আগেই সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ পাওয়া গিয়েছিল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে বিশেষ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে ট্রেলার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে সেটি দেখা হয় ১ কোটি ৩০ লাখবার। যে ওয়েবটুন থেকে সিরিজটির গল্প নেওয়া হয়েছে, সেটির পাঠসংখ্যাও প্রায় ৩০০ কোটি।

সিরিজটির জনপ্রিয়তাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে। সিউলের সিওংসু-দং এলাকায় চালু হয়েছে এটি নিয়ে বিশেষ পপ-আপ স্টোর। সেখানে দর্শনার্থীদের রাজকীয় আবহে ‘লেডি’ এবং ‘লর্ড’ উপাধিতে পরিচিত করে দেওয়া হচ্ছে বিশেষ পরিচয়পত্র। পর্দার গল্প থেকে বাস্তবের আয়োজন, দুই জায়গাতেই দর্শকদের আগ্রহ তৈরি করতে পেরেছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. ওমর ছানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. ওমর ছানি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন।

উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরা ৭ নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালানোর সময় ওমর ছানিকে আটক করা হয়।

থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে ডিএমপির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া যুবক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কপ-৩১ সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরল বাংলাদেশ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য হ্রাস এবং স্বল্প খরচে অভিযোজনের কার্যকর উপায় হিসেবে পাট ও প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ, যা তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ‘প্রাকৃতিক তন্তু, শূন্য বর্জ্য ও স্বল্প ব্যয়ে অভিযোজন: কপ-৩১ কর্মপরিকল্পনায় বাংলাদেশের পাটের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন সাবেক বাসচালক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন সাবেক বাসচালক

যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হয়েছেন।

দণ্ডিত জেমস রবার্ট এডওয়ার্ড গিলবার্টের বয়স ২৬ বছর। তিনি ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ১৫ বছর বয়সী দুই কিশোরীকে যৌন নিপীড়নের দায় স্বীকার করেছেন। এছাড়া, কর্মস্থলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগও তিনি স্বীকার করেন।

আদালতে জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। গিলবার্ট বাসচালক হিসেবে দায়িত্ব পালনকালে নিজের রুটে চলাচলকারী কিশোরীদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে, ১৬ বছর বয়সী এক কিশোরীর বিশ্বাস অর্জন করে তাকে নিজের বাড়িতে নিয়ে তিন দফায় ধর্ষণ করেন গিলবার্ট। অন্যদিকে, ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাস থেকে নামিয়ে জারবুর্গ এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন। তৃতীয় কিশোরীকে বাস থেকে নামানোর পর জোর করে আলিঙ্গন করতে বাধ্য করেন এবং যৌন নিপীড়ন চালান।

এছাড়া, কর্মস্থলে এক নারীর নিতম্বে চড় মারার অভিযোগও তিনি স্বীকার করেন।

রায় ঘোষণার সময় বিচারক ক্যাথরিন ফুকস মন্তব্য করেন, গিলবার্ট বাসচালক হিসেবে নিজের অবস্থান ও যাত্রীদের আস্থার অপব্যবহার করে কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তার অপরাধের ফলে ভুক্তভোগীরা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ধর্ষণের দায়ে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি গিলবার্টকে ১০ বছরের বর্ধিত সাজা দিয়েছেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%