প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্রিস্টিয়ানো রোনালদো ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে আল খলুদকে পরাজিত করেছেন আল নাসরের কাছে। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল নাসর ৫-৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছে।
আল আওয়াল পার্কে ম্যাচের ২৪ মিনিটে আল নাসরকে প্রথমে এগিয়ে দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এরপর ৩৮ মিনিটে গোল করেন সাদিও মানে। রোনালদোকে গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত, সেই সময় খলুদ ২-২ গোলে সমতায় ছিল।
ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোলটি করেন পর্তুগিজ তারকা রোনালদো। তিনি জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন। ৭২ মিনিটে আবারও ফেলিক্সের অ্যাসিস্টে গোল করেন তিনি। ৮১ মিনিটে মানের অ্যাসিস্টে হ্যাটট্রিক সম্পন্ন করেন রোনালদো।
এটি রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৮৩৯তম গোল। তিনি জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। এর মানে হলো, এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন মাত্র ১৫ গোল।
রোনালদোর হ্যাটট্রিকের মাধ্যমে আল নাসর সৌদি প্রো লিগে জয়লাভ করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের ১১ ম্যাচে ৯ জয়, ১ হার এবং ১ ড্র রয়েছে, ফলে তাদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে শীর্ষে আল কাদসিয়া। খলুদ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন