ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং
নিকলীতে

নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাদ্য বিষক্রিয়ায় ৫০ আহত, ১ নিহত


নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাদ্য বিষক্রিয়ায় ৫০ আহত, ১ নিহত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে গত শুক্রবার বিকেলে বড়কান্দা আরজু মিয়ার মেয়ের বিয়েতে বর পক্ষ ও এলাকার লোকজনকে দাওয়াত করা হয়। খাদ্য বিষক্রিয়ার কারণে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এই খাদ্য বিষক্রিয়ার ফলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড়কান্দা মাস্টার বাড়ির পল্লি চিকিৎসক কিরণ মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী উপজেলা সরকারি হাসপাতাল, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছেন।

গুরুতর অসুস্থদের মধ্যে রয়েছেন বানেছা বেগম আশি, আরজুদা বেগম (৩৫), হুসনা আক্তার (৪৮), আরজু মিয়ার মেয়ে তাসমিতা (১৮), মেয়ের জামাই শেখ সাদি (২৫), এবং আরজু মিয়া (৫৫), যাদের নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ে বাড়িতে খাবার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বর যাত্রী ও স্থানীয় আত্মীয়-স্বজন সবাই খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে, খাদ্য বিষক্রিয়ার কারণ এখনও স্পষ্ট নয়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যের ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


খাদ্যের ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া যাবে না। তিনি উল্লেখ করেছেন, খাদ্য মন্ত্রণালয়ের একমাত্র লক্ষ্য হলো দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা। সরকার সজাগ রয়েছে যাতে কেউ অভুক্ত না থাকে এবং খাদ্যের অভাবে কেউ কষ্ট না পায়।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য। খাদ্য মন্ত্রণালয়ে আমড়া যারা আছি, দেশে খাদ্যের কোনো অভাব হতে দেব না। সেই লক্ষ্য সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রাখা হয়েছে।’

আফরোজা খানম রিতা সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে চাল কিনতে পারেন, সে জন্য ওএমএস কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হচ্ছে। শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যেও কম দামে চাল বিতরণ শুরু হয়েছে। কেউ যেন ঘরে অভুক্ত না থাকেন, কেউ যেন কষ্ট না পান, সেদিকে প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন।’

মন্ত্রী বলেন, ‘আমড়া যারা জনপ্রতিনিধি আছি, আমাদের কাজ আপনাদের পাশে থাকা। আর আপনাদের কাজ হলো আমাদের সহযোগিতা করা এবং আন্তরিকতা বাড়ানো। একজন মন্ত্রী বা জনপ্রতিনিধির পক্ষে একা কোনো কাজ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কাজ করে আমড়া লক্ষ্যে পৌঁছাতে পারি।’

তিনি কৃষকদের কল্যাণের বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের মানুষ ও কৃষকদের ভালো রাখাই আমাদের লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। খাদ্য মন্ত্রণালয়কে দেশের একটি ভালো অবস্থানে নিয়ে যেতে আমড়া কাজ করছি।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৩৯ মেট্রিক টন।

খাদ্য বিভাগের নির্ধারিত তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কে.জি. আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি এ সংগ্রহ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক নাজমুন আরা সুলতানাসহ বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খান, পুলিশ সুপার সারোয়ার আলম ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ অন্যান্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ইরান আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


হরমুজে ইরান আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে

হরমুজ প্রণালীর কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ তথ্যটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে (১১:০০ জিএমটি) তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার’ মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ভূপাতিত ড্রোনটি ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর’ এমকিউ-১ সিরিজের একটি নজরদারি ও যুদ্ধবিমান (রিকনিস্যান্স অ্যান্ড কমব্যাট ড্রোন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এলিট ফোর্সটির দাবি, এটি তাদের হাতে ধ্বংস হওয়া ১৭তম মার্কিন এমকিউ-১ ড্রোন। আইআরজিসি এই ঘটনাকে ‘শত্রুপক্ষের নজরদারি অভিযানের আরও একটি ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আইআরআইবি, আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলার কারণে মো. রফিকুল ইসলাম (৫১) নামে একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে আজোয়াটারী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা প্রদান করেছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় শিশুদের হাতে ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ নিয়ে অতিথিকে বরণ করার দৃশ্য ছিল অত্যন্ত আকর্ষণীয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। র‍্যালিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দীর্ঘ ৪২ বছর ধরে এ লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন মির্জা ফয়সল আমিন। তিনি জানান, এ অর্জন শুধু তার একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল র‍্যালি ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%