প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলার কারণে মো. রফিকুল ইসলাম (৫১) নামে একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে আজোয়াটারী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন